শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

ইয়েমেন থেকে ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ২৫

  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

গাজাবাসীর সমর্থনে ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি সমর্থিত সামরিক বাহিনী। এসময় বোম্ব শেল্টারে আশ্রয় নিতে গিয়ে অন্তত ২৫ ইসরায়েলি আহত হয়েছেন, যাদের মধ্যে এক নারীর অবস্থা গুরুতর।

টাইমস অব ইসরায়েল জানায়, স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে এই ক্ষেপণাস্ত্র হামলা হয় বলে নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ। তবে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশসীমা অতিক্রম করার আগেই ধ্বংস করা হয়েছে বলে দাবি তাদের।

সামরিক বাহিনী বলেছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ইসরায়েলি ভূখণ্ডের অভ্যন্তরে পড়ে ক্ষয়ক্ষতির কারণ হতে পারে এমন সম্ভাবনার কারণে তেলআবিবজুড়ে রেড অ্যালার্ট সাইরেন বাজানো হয়েছিল।

ইসরায়েলের জাতীয় জরুরি চিকিৎসা, দুর্যোগ, অ্যাম্বুলেন্স ও ব্লাড ব্যাংক পরিষেবা—ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর সাইরেন বাজলে তেল আবিবের একটি আশ্রয়কেন্দ্রে পালানোর সময় ৬০ বছর বয়সী এক নারী গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য তেল আবিবের ইচিলভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এমডিএ আরও জানিয়েছে, তারা অন্তত ২৫ জনকে চিকিৎসাসেবা দিয়েছে। এদের অনেকে আশ্রয়কেন্দ্রে ছুটে চলার সময় আহত হয়েছেন আবার অনেকে প্যানিক (আতঙ্ক) অ্যাটাকে আক্রান্ত হয়েছেন।

এর আগে গত শনিবার (২১ ডিসেম্বর) ইসরায়েলের রাজধানী তেলআবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সমর্থিত সামরিক বাহিনী। হাইপারসনিক ধরনের ক্ষেপণাস্ত্রটি সরাসরি আঘাত হানে। অনেক চেষ্টা করেও এটি ঠেকাতে পারেনি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ক্ষেপণাস্ত্রটি একটি পার্কে গিয়ে আঘাত হানলে আশপাশের ঘরবাড়িতে থাকা অন্তত ১৬ জন আহত হন।

হুথিরা ঘোষণা করেছে, গাজা যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত এমন হামলা চলবে। এমনকি তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত বলেও ঘোষণা করেছে। এ অবস্থায় দেশের জরুরি অবস্থা আরও এক বছরের জন্য (২০২৫ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত) বাড়িয়েছে ইসরায়েল। নিরাপত্তা মন্ত্রিসভার সুপারিশে দেশটির জাতীয় সংসদ নেসেটে এই বিল অনুমোদন পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category