শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ইসরায়েলের হামলায় নিহত ৪ ফিলিস্তিনি

  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৯১ Time View

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন এবং পৃথক ঘটনায় রামাল্লাহ শহরের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হন।

স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার সকালে কমপক্ষে ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়ে গেছে এবং ধ্বংসস্তূপ থেকে এখনও ধোঁয়া উড়ছে। বিমান হামলায় বহু মানুষ আহত হয়েছেন। খবর আল-জাজিরার।

জেনিনে হামলার এ ঘটনা প্রসঙ্গে ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের পরিচালক মাহমুদ আল-সাদি বলেন, আকাশ থেকে বোমাবর্ষণ এবং একইসঙ্গে স্থল পথেও আক্রমণ হচ্ছে। বেশ কিছু বাড়ি এবং স্থাপনায় বোমা হামলা করা হয়েছে। চারদিক থেকে ধোঁয়া উঠছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানে অন্তত তিনজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, তারা জেনিন এলাকায় ‘সন্ত্রাসী অবকাঠামোতে’ হামলা চালাচ্ছে। ফিলিস্তিনি ওই ক্যাম্পটি ‘সন্ত্রাসীদের আস্তানা’ হিসাবে ব্যবহার করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category