বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

ইসরাইলে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত

  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৭০ Time View

ইসরাইলে বিচার ব্যবস্থা সংস্কারের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সাপ্তাহিক আন্দোলনের অংশ হিসেবে শনিবার (২০মে) ১০ হাজারেরও বেশি মানুষ তেল আবিবের রাজপথে নামেন। খবর রয়টার্সের।প্রতিবেদনে জানা যায়, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিচার ব্যবস্থা সংস্কারের প্রতিবাদে সাপ্তাহিক আন্দোলনের অংশ হিসেবে শনিবার (২০ মে) তেল আবিবের রাজপথে নামেন হাজার হাজার মানুষ। প্রায় পাঁচ মাস ধরে এটাই নিয়ম হয়ে উঠেছে ভূখণ্ডটিতে।

এ সময় তারা ইসরাইলের জাতীয় পতাকাসহ নানা ধরনের ব্যানার ফেস্টুন হাতে নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেন । বিক্ষুব্ধ জনতারা, বিচার ব্যবস্থা সংস্কারের উদ্যোগ বাতিল করার দাবি জানান।

আন্দোলনকারীদের অভিযোগ, নেতানিয়াহু সরকারের বিচার ব্যবস্থা সংস্কার গণতন্ত্রকে হুমকির মুখে ফেলবে। এই বিচার ব্যবস্থা কার্যকরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে চলা আইনি মামলা থেকে বাঁচার সুযোগ খুঁজছেন বলেও অভিযোগ করেন তারা। নেতানিয়াহু বিচার ব্যবস্থা সংস্কারের নামে ইসরাইলে একনায়কতন্ত্র কায়েম করতে চাইছেন বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা।
 
গত ২৯ ডিসেম্বর ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কট্টরপন্থি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরই সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে বিচার ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেন তিনি। নতুন সংশোধনীতে, সুপ্রিম কোর্টের যে কোনো সিদ্ধান্ত বাতিলের ক্ষমতা দেয়া হয়েছে ইসরাইলের পার্লামেন্টকে। এই উদ্যোগের জেরে নেতানিয়াহু নিজ রাষ্ট্রের জনগণের রোষানলে পড়েন। 

যদিও তীব্র আন্দোলনের মুখে বেনিয়ামিন নেতানিয়াহু বিচারব্যবস্থা সংস্কারের উদ্যোগ সাময়িক স্থগিতের ঘোষণা দিলেও, ওই উদ্যোগ পুরোপুরি বাতিল ও নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে ইসরাইলের সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category