মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ইসরাইলে নজিরবিহীন বিক্ষোভে মোসাদের সমর্থন !

  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ২৬৩ Time View

ইসরাইলে সম্প্রতি নজিরবিহীন প্রতিবাদ বিক্ষোভে পররাষ্ট্র বিষয়ক গোয়েন্দা সংস্থা মোসাদ সমর্থন দিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের পেন্টাগন। তারা ফাঁস হওয়া নথির উদ্ধৃতি দিয়ে এমন দাবি করেছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের সরকার সেই দাবিকে প্রত্যাখ্যান করেছে।

শনিবার নিউইয়র্ক টাইমস কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বরাতে ১লা মার্চ থেকে আপডেট একটি রিপোর্ট প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের ক্ষমতাকে আরও সুসংহত করার জন্য সম্প্রতি বিচার বিভাগের আইন সংশোধনের যে উদ্যোগ নিয়েছেন, তার বিরুদ্ধে ইতিহাসে সবচেয়ে বড় প্রতিবাদ বিক্ষোভ হয়েছে সেখানে। এতে নিজেদের স্টাফ ও ইসরাইলি নাগরিকদেরকে যোগ দিতে উৎসাহিত করেছেন মোসাদ নেতৃত্ব। ওই খবরে আরও বলা হয়, ফাঁস হওয়া ডকুমেন্টকে যখন যথার্থ মনে হচ্ছে, তবে নিশ্চিত করে বলা যাচ্ছে না তা খাঁটি।

কারণ, রোববার এ ইস্যুতে একটি বিবৃতি দিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস। তাতে বলা হয়েছে, এই রিপোর্ট অপমানজনক এবং কোনো ভিত্তি নেই এর। মোসাদ এবং এর সিনিয়র নেতারা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিবাদ বিক্ষোভে বা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যোগ দিতে তাদের সদস্যদের উৎসাহিত করেনি এবং করে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category