মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ইরান ও বেলজিয়ামের মধ্যে বন্দি বিনিময়

  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১০১ Time View

ওমানের মধ্যস্থতায় ইরান ও বেলজিয়ামের মধ্যে বন্দি বিনিময় হয়েছে। এর আওতায় দাতব্য প্রতিষ্ঠানের এক কর্মীকে মুক্তি দিয়েছে তেহরান। বিনিময়ে ইরানের এক কূটনীতিককে ব্রাসেলস থেকে মুক্তি দেয়া হয়েছে। খবর আল জাজিরার।

বেলজিয়াম থেকে মুক্তি পাওয়া ইরানি কূটনীতিকের নাম আসাদোল্লাহ আসাদিক। তিনি নিজ দেশে ফিরছেন বলে শুক্রবার (২৬ মে) জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ান।

অপরদিকে বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রো জানান, দাতব্য কর্মী অলিভিয়ার ভ্যানডেকাস্টেলে ব্রাসেলসের পথে রয়েছেন।
 
এর আগে, ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মুক্তি পাওয়া দুই ব্যক্তিকে প্রথমে তেহরান ও ব্রাসেলস থেকে ওমানের রাজধানী মাস্কাটে নেয়া হবে। সেখান থেকে তারা নিজ নিজ দেশে ফিরবেন।
 
দাতব্য কর্মী অলিভিয়াকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করেছিল ইরান। চলতি বছরের জানুয়ারিতে তাকে ৪০ বছরের কারাদণ্ড ও ৭৪ বেত্রাঘাতের সাজা দেন দেশটির একটি আদালত। পাশাপাশি তাকে ১০ লাখ ডলার জরিমানা করা হয়।
 
অন্যদিকে, ফ্রান্সে নির্বাসিত ইরান সরকারবিরোধী একটি দলের ওপর বোমা হামলার পরিকল্পনার অভিযোগে ২০২১ সালে আসাদোল্লাহ আসাদিকে বেলজিয়ামে ২০ বছর কারাদণ্ডের সাজা দেয়া হয়। যদিও তার ওই পরিকল্পনা সফল হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category