শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ইমরান খানসহ ৮০ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১০৩ Time View

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিসহ দলটির অন্তত ৮০ জন নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিশেষ সহকারী আতাউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

আতাউল্লাহ বলেন, ইমরান খান ও বুশরা ছাড়া পিটিআই নেতাদের মধ্যে এ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন আসাদ উমার, মালিকা বোখারি, কাসিম সুরি, আসাদ কায়সার, মুরাদ সাঈদ, হাম্মাদ আজহার, ইয়াসমিন রশিদ ও আসলাম ইকবাল।

আতাউল্লাহ বলেন, পিটিআই নেতাদের তালিকা দেশ থেকে বাইরে যাওয়ার সব পয়েন্ট ও বিমানবন্দরে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশে বলা হয়েছে, তালিকায় নাম থাকা ব্যক্তিরা কোনোভাবেই পাকিস্তান ত্যাগের অনুমতি পাবেন না।

এর আগে বুধবার (২৪ মে) দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছিলেন, ইমরানের দল পিটিআইকে নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে সরকার।

গত বছরের এপ্রিলে পার্লামেন্টে হওয়া আস্থাভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। তার অভিযোগ, অপসারণের নেপথ্যে রয়েছে সেনাবাহিনী। আগাম নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশও করছেন। এরই মধ্যে ইমরানের বিরুদ্ধে দেড় শতাধিক মামলা হয়েছে।আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে গত ৯ মে পাকিস্তানজুড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পিটিআইকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। সেনাবাহিনীর কয়েকটি স্থাপনায় ভাঙচুরের খবরও পাওয়া যায়। কয়েক দিনের সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হন। এরপর থেকেই পাকিস্তানের রাজনীতিতে অস্থিতিশীলতা বিরাজ করছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category