মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ইমরান খানকে রাখা হয়েছে পোকামাকড়ে ভরা সেলে

  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৯২ Time View

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে কারাগারে অত্যন্ত ‘নিম্নমানের’ সেলে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবী। তার দাবি, সেলটি পোকামাকড়ে ভরা এবং সেখানে সাবেক প্রধানমন্ত্রীকে তৃতীয় শ্রেণির (সি ক্লাস) সুবিধা দেওয়া হচ্ছে।

গত ৫ আগস্ট তোশাখানা মামলায় পিটিআই চেয়ারম্যানকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড ও এক লাখ রুপি জরিমানা করেন স্থানীয় একটি আদালত। এর পরপরই তাকে গ্রেফতার করে পুলিশ।পিটিআইয়ের পক্ষ থেকে ইমরান খানকে আদিয়ালা কারাগারে নেওয়ার আবেদন জানানো হলেও তাকে পাঠানো হয় কুখ্যাত অ্যাটক কারাগারে।

গত সোমবার (৭ আগস্ট) পিটিআই চেয়ারম্যানের সঙ্গে দেখা করার পরে তার আইনজীবী নাইম হায়দার পানজোথা জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রীকে ছোট একটি সেলে রাখা হয়েছে। সেখানে খোলা একটি বাথরুম রয়েছে। সেলটির অবস্থা খুবই খারাপ। পোকামাকড়ে ভর্তি হয়ে রয়েছে সেটি।

এরপরও ইমরান খান বলেছেন, তিনি আজীবন জেল খাটতে প্রস্তুত, জানিয়েছেন তার আইনজীবী।

এদিন পানজোথা অভিযোগ করেন, পিটিআই চেয়ারম্যানকে গ্রেফতারের সময় পুলিশ কোনো গ্রেফতারি পরেোয়ানা দেখায়নি। এমনকি, ইমরানের স্ত্রী বুশরা বিবির শোবার ঘরের দরজা ভাঙারও চেষ্টা করেছিল তারা।

আইনজীবী জানান, ট্রায়াল কোর্টের রায়ের বিরুদ্ধে মঙ্গলবার আপিল করা হবে এবং পিটিআই প্রধান এরই মধ্যে পাওয়ার অব অ্যাটর্নিতে সই করেছেন।এর আগে দলীয় প্রধান ইমরান খানকে অ্যাটক থেকে আদিয়ালা কারাগারে স্থানান্তরের জন্য ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করে পিটিআই। তাদের দাবি, ‘শিক্ষা, অভ্যাস এবং সামাজিক ও রাজনৈতিক অবস্থা’ বিবেচনায় ইমরান খানকে আরও ভালো বা কারাগারে প্রথম শ্রেণির সুবিধা দেওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category