বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

ইবিতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে লিফলেট বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৫৭ Time View

জুলাই বিপ্লবের প্রেরণা, দিতে হবে ঘোষণা‍‍` এই দাবিতে লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর ও আশেপাশের এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান, গোলাম রব্বানী, ইয়াসীরুল কবীর সৌরভ, তানভীর মন্ডল ও মুবাশ্বির আমিনসহ আরও অনেকে।

এ বিষয়ে সহ সমন্বয়ক নাহিদ হাসান বলেন, ‍‍`জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা- এই স্লোগানে, এই মর্মে আমরা আজকে কর্মসূচি পালন করছি। জুলাই বিপ্লব পরবর্তী এখনও পর্যন্ত আমরা একটি ঘোষণাপত্র জারি করতে চেয়েছিলাম কিন্তু সরকার সে দায়িত্বের এখনও পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে না। সেই কারণে আমরা আমাদের কর্মসূচি পালন করছি। অতিসত্বর আমরা আমাদের কর্মসূচি আরো জোরদার আকারে শুরু করবো। কারণ এ জুলাই বিপ্লব যদি বাংলাদেশ ধারণ করতে চাই, তাহলে এ ঘোষণাপত্র বাস্তবায়ন করা খুবই জরুরি।‍‍`

সমন্বয়ক এস এম সুইট বলেন, ‍‍`অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রায় ছয় মাস অতিবাহিত হলেও আমরা এখনও কোনো ঘোষণাপত্র হাতে পাইনি। সে জায়গা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ১৫ জানুয়ারি পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিলাম যেন তার এর মধ্যেই ঘোষণাপত্র দেয় এবং জনাকাঙ্ক্ষা যেন পূরণ করে। সেই ঘোষণাপত্রের জন্য জনমত গঠনের কর্মসূচি আমরা হাতে নিয়েছিলাম। সেই কর্মসূচির অংশ হিসেবেই আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি চালাচ্ছে।‍‍`

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category