শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ইন্দোনেশিয়ায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২১২ Time View

ইন্দোনেশিয়ার উত্তরে সমুদ্রের গভীরে ৭.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৯ আগস্ট) ভোরে দেশটির অন্যতম পর্যটনকেন্দ্র বালিসহ লম্বক অঞ্চলে এ ভূমিকম্প হয়।ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।প্রতিবেদনে বলা হয়েছে, শক্তিশালী এই ভূমিকম্পের পর সেখানকার বাসিন্দারা আতঙ্কে বাড়িঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।ইএমএসসি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইন্দোনেশিয়ার মাতারামের ২০১ কিলোমিটার উত্তরে এবং ভূ-পৃষ্ঠ থেকে ৫১৮ কিলোমিটার গভীরে।

বালির একটি হোটেলে ম্যানেজার সুয়াদি বলেন, ভোরের দিকে হঠাৎ করেই তীব্র কম্পন অনুভূত হয়। এ সময় হোটেলের অতিথিরা দৌড়ে বাইরে বেরিয়ে আসেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের অনেকে আবার ফিরে আসেন। কয়েক সেকেন্ড ধরে চলা এ ভূমকম্পে হোটেল ভবনের কোনো ক্ষতি হয়নি।এদিকে মার্কিন সুনামি সতর্কতা সিস্টেম জানিয়েছে, ভূমিকম্পটি গভীর সমুদ্রতলে আঘাত হানার কারণে সুনামির আশঙ্কা নেই।

সূত্র : আল-জাজিরাি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category