বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
Title :
গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী জুলাই জাদুঘর খুলুন, নইলে জনগণই খুলে ফেলবে: নাহিদ ইসলাম সীমান্তের চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ

ইন্দুরকানীতে আওয়ামী লীগ নেতা হিরণ গ্রেফতার

  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৬৪ Time View

বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বালিপাড়া ইউনিয়ন আলিম মাদ্রাসার অফিস সহকারী মো. এহসানুল হিরণকে (৪৫) জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক হিরণ বালিপাড়া ইউনিয়নের ডা. নুরুল ইসলামের ছেলে।

শনিবার রাত ৯টার দিকে উপজেলার ঘোষেরহাট বাজার এলাকায় তাকে স্থানীয় জনতা দেখতে পেয়ে আটক করে। প্রথমে তারা হিরনকে মিষ্টি খাওয়ায়, পরে তাকে মারধর দিলে ইন্দুরকানী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মিথ্যা মামলায় ফাঁসির রায় ঘোষণার পর এহসানুল হিরণ এলাকায় প্রকাশ্যে আনন্দ উল্লাস করে মিষ্টি বিতরণ করেছিলেন। এরপর ৫ই আগস্ট থেকে দীর্ঘদিন আত্মগোপনে থাকেন।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হিরণ নামে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে ঘোষেরহাট বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ইন্দুরকানী থানায় একাধিক মামলা রয়েছে। আজ জেলা আদালতে প্রেরণ করা হবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category