শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

‘ইত্যাদি’র মঞ্চে আসছেন স্বর্ণযুগের চার নায়ক

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২৪৭ Time View

ঈদেই দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। তাই দর্শকরাও অধির আগ্রহে অপেক্ষা করেন ঈদের ‘ইত্যাদি’র জন্য। আর সেই জন্য প্রতি ঈদেই থাকে ইত্যাদির বর্ণাঢ্য আয়োজন। এবারের ঈদেও রয়েছে তেমনি নানান আয়োজনে সমৃদ্ধ ইত্যাদি।স্বর্ণযুগের চার নায়ক আসছেন ‘ইত্যাদি’র মঞ্চে। আড্ডায় মিলিত হবেন তারা। চার নায়কের মধ্যে আছেন শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, মীর সাব্বির ও শাহরিয়ার নাজিম জয়।

ছন্দে-সুরে ব্যতিক্রমী আড্ডার অনুষ্ঠান নিয়ে হাজির হবে তারা। নানান তালে ও সুরে এ ধরনের ব্যতিক্রমী ছন্দে কথা বলা অত্যন্ত কষ্টসাধ্য। তারপরও সংগীতশিল্পী না হয়েও এই তারকারা প্রত্যেকেই উৎসাহের সঙ্গে নিজেরাই এই পর্বটিতে কণ্ঠ দিয়েছেন। হানিফ সংকেত তাদের মাধ্যমে এই অসম্ভবকে সম্ভব করেছেন। পর্বটিতে শিল্পীদের কণ্ঠে ছিল এই সময়ের একটি বিষয়কে নিয়ে আতংকের কথা। কিন্তু কি সেই আতংক, যার কারণে শিল্পীরাও ভীত? এই আতংকের কারণ জানা যাবে এবারের ঈদ ইত্যাদিতে।

এ ছাড়া এবার দর্শকদের মুখোমুখি হবেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। ইত্যাদির নিয়মিত পর্বে প্রশ্নোত্তরের মাধ্যমে দর্শক নির্বাচন করা হলেও ঈদের ইত্যাদিতে দর্শক নির্বাচন করা হয় বিভিন্ন উপকরণ দিয়ে। এবারেও একটি ব্যতিক্রমী উপকরণ দিয়ে বাছাই করা হয়েছে দর্শক পর্বের জন্য ৬ জন দর্শক। পর্বেই দর্শকদের সঙ্গে মুখোমুখি হবেন দর্শকপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। যিনি একাই দর্শকদের সঙ্গে চারটি ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ০৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category