শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রায় উত্তপ্ত সমুদ্র পৃষ্ঠ

  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১১০ Time View

সমুদ্র পৃষ্ঠে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এপ্রিলের শুরু থেকে এখন পর্যন্ত সমুদ্র পৃষ্ঠের গড় তাপমাত্রা ছিল ২১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্যাটেলাইটের সাহায্যে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা রেকর্ড শুরু করার পর থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ।

মার্কিন সরকারের দেয়া তথ্যের ভিত্তিতে এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছ দ্য গার্ডিয়ান।

জলবায়ু বিজ্ঞানীরা বলছেন, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের দেয়া তথ্যানুসারে এপ্রিলের শুরু থেকে এখন পর্যন্ত সমুদ্র পৃষ্ঠের গড় তাপমাত্রা ছিল ২১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সর্বোচ্চ তামপাত্রা রেকর্ড করা হয়েছিল ২০১৬ সালে, ২১ ডিগ্রি সেলসিয়াস।

ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের জলবায়ু বিজ্ঞানী অধ্যাপক ম্যাথু ইংল্যান্ড বলেছেন, ‘তাপমাত্রা বৃদ্ধির বর্তমান গতিপথ দেখে মনে হচ্ছে এটি সব অনুমান ভুল প্রমাণ করে দিয়েছে। অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।’

বিজ্ঞানীরা বলছেন, এর আগের তিন বছর প্রশান্ত মহাসাগরের বিশাল গ্রীষ্মমণ্ডলজুড়ে লা নিনা অবস্থা তাপমাত্রা কমাতে সাহায্য করেছে এবং ক্রমবর্ধমান গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রভাবকে কমিয়ে দিয়েছে। কিন্তু এখন আবার তামপাত্রা বাড়ছে।

বিজ্ঞানীরা বলছেন, চলতি বছরের শেষ দিকে প্রশান্ত মহাসাগরের প্রতিকূল আবহাওয়াকে আরও প্রতিকূল করে তুলতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধির অতীত রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category