মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ইতালির আলপসে তুষার ধস

  • Update Time : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ২৫৯ Time View

ফ্রান্স এবং ইতালির সীমান্তে আওস্তা উপত্যকা অঞ্চলে তুষার ধসের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত তিনজন নিখোঁজ রয়েছেন। স্থানীয় গনমাধ্যম জানিয়েছে, গাইডের সঙ্গে একদল পর্যটক পাহাড় চড়ার ট্রেনিং নিচ্ছিলেন তখনই তুষার ধসের ঘটনা ঘটে। গাইড নিজেকে কোনোমতে বাঁচাতে পারলেও বাকি তিনজন তুষার ধসের মধ্যে পড়ে যান। আহত অবস্থায় ওই গাইড উদ্ধারকারীদের খবর দেন। স্থানীয় সময় শুক্রবার (১৪ এপ্রিল) ভোর থেকে উদ্ধারকাজ শুরু হয়।উদ্ধারকারীরা এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। আবহাওয়া খারাপ থাকার কারণে ঘটনাস্থলে হেলিকপ্টারও পাঠানো যাচ্ছে না।

নিখোঁজ ব্যক্তিদের বয়স যথাক্রমে ৩৭, ৩৯ এবং ৪৪,৪৯। তুষার ধসের মধ্যে পড়েও তিনি নিজেকে কোনোমতে বাঁচাতে পেরেছেন। ওই অবস্থাতেই তিনি দ্রুত নিচে নেমে উদ্ধারকারীদের খবর দেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

মাত্র কিছুদিন আগে ফরাসি আলপসেও ভয়াবহ তুষার ধসের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। একটি হিমবাহ গলে ওই তুষার ধসের সৃষ্টি হয়েছিল বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণেই আলপসে বার বার এমন তুষারধস দেখা যাচ্ছে। গরম যত বাড়বে তত এমন ঘটনা বাড়তে থাকবে বলে মনে করছেন তারা।

সূত্র : ডয়চেভলে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category