শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ইতালিতে মাঝ-আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ

  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৩১৬ Time View

ইতালিতে বিমানবাহিনীর দুটি উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় বিমান দুটিতে থাকা দুই পাইলটই নিহত হয়েছেন। এতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি। তবে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদমাধ্যম দ্য সানের খবরে বলা হয়, মঙ্গলবার (৭ মার্চ) মাঝ-আকাশে ইতালির বিমানবাহিনীর দুটি উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটিতেই আগুন ধরে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিমান বিধ্বস্ত হয় গুইদোনিয়া শহরের রাস্তায়; অন্যটি গিয়ে পড়ে নিকটবর্তী একটি মাঠে।
ইতালির বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার সময় ইউ-২০৮ উড়োজাহাজ দুটি প্রশিক্ষণ মিশনে ছিল। এর দুটিতে দুজন পাইলট ছাড়া কোনো ক্রু ছিলেন না। দুর্ঘটনায় দুই পাইলটই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে প্রশাসন।

তবে ঠিক কী কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category