বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
Title :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র: আইআরজিসি হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী

ইতালিতে ফ্লাইওভার থেকে বাস পড়ে নিহত ২১

  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৯৪ Time View

ইতালির ভেনিস শহরে ফ্লাইওভার থেকে একটি যাত্রীবাহী বাস নিচে পড়ে দুই শিশুসহ কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। বিবিসি জানিয়েছে, বাসটি ফ্লাইওভার ভেদ করে মেস্ত্রে জেলার রেলপথের কাছে পড়ে যায়, যা একটি সেতুর মাধ্যমে ভেনিসের সঙ্গে সংযুক্ত। ফ্লাইওভার থেকে নিচে পড়ার পরই বাসটিতে আগুন ধরে যায়। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

নিহতদের মধ্যে পাঁচজন ইউক্রেনীয় নাগরিক এবং একজন জার্মান নাগরিক। এছাড়া বাসের চালক ইতালির নাগরিক। সিটি প্রিফেক্ট মিশেল ডি বারি এ তথ্য নিশ্চিত করেন। অপরদিকে ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো বলেন, এটি একটি বড় ধরনের ট্র্যাজেডি। তিনি সামাজিক মাধ্যমের এক পোস্টে বলেন, এটি এমন একটি ঘটনা যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

ভেনিস ও নিকটবর্তী মারঘেরা জেলার একটি ক্যাম্পসাইটের মধ্যে পর্যটকদের নিয়ে যাওয়ার জন্য বাসটি ভাড়া করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বাসটি পর্যটকদের ক্যাম্প সাইটে ফিরিয়ে নিয়ে যাওয়ার পথে স্থানীয় সময় মঙ্গলবার রাত ৭টা ৪৫ মিনিটের দিকে দুর্ঘটনা ঘটে।

কিছু প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি মিথেন গ্যাস দিয়ে চলছিল এবং বিদ্যুতের লাইনে পড়ে বাসটিতে আগুন ধরে যায়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ানতেদোসি সতর্ক করে বলেছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। তবে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ করে যাচ্ছেন। ওই দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন আহত হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ভুক্তভোগী এবং তাদের পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের গভীর সমবেদনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category