শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ইউরোপে বাড়ছে গৃহহীনের সংখ্যা

  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০০ Time View

ইউরোপে গৃহহীনের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। নতুন একটি রিপোর্টে দেখা গেছে, সেখানে গৃহহীনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখে। খবর দ্য গার্ডিয়ানের।

গৃহহীনদের নিয়ে কাজ করে ফেডারেশন অব ন্যাশনাল অরগানাইজেশনস। এটি জানিয়েছে, গৃহহীনদের এই সংখ্যা প্রমাণ করে আবাসন ব্যবস্থার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে ইউরোপের দেশগুলো, যা মানুষের মৌলিক অধিকার।সংগঠনটি জানিয়েছে, প্রত্যেক রাতে অন্তত ৮ লাখ ৯৫ হাজার মানুষ গৃহহীন অবস্থায় থাকে, যা মার্সেই বা তুরিনের মতো শহরের জনসংখ্যার সমান।

ফেয়ান্টসার পরিচালক ফ্রিক স্পিনউইজন বলেছেন, ইউরোপের বেশিরভাগ সরকার সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে ও সাধারণ জনগণকে হতাশ করছে। পাশাপাশি অকার্যকরভাবে সমস্যা পরিচালনা করার জন্য সম্পদের অপচয় করছে।

গত বছর সরকারগুলো প্রতিশ্রুতি দিয়েছিল ২০৩০ সালের মধ্যে সমস্যা সমাধান করার। কিন্তু প্রতিবেদন অনুযায়ী, সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে। যদিও এক্ষেত্রে কিছুট উন্নতি করেছে ফিনল্যান্ড ও ডেনমার্ক।

এদিকে গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) অভিবাসনপ্রত্যাশীদের আশ্রয় আবেদন বেড়েছে ২৮ শতাংশ। এক্ষেত্রে শীর্ষ আবেদনকারীদের মধ্যে ছয় নম্বরে রয়েছেন বাংলাদেশিরা। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ইউরোপীয় কর্তৃপক্ষ প্রকাশিত পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে।

ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম (ইইউএএ) জানিয়েছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে জুন মাসের শেষ পর্যন্ত জোটের ২৭ সদস্য দেশ এবং সহযোগী সুইজারল্যান্ড ও নরওয়েতে আশ্রয়ের জন্য আবেদন জমা পড়েছে মোট ৫ লাখ ১৯ হাজার।

সেই হিসাবে, চলতি বছর শেষে ইউরোপে আশ্রয়ের আবেদনের সংখ্যা দাঁড়াতে পারে ১০ লাখের বেশি। ২০১৫-১৬ সালের পর এত সংখ্যক আশ্রয় আবেদন আর কখনো দেখেনি ইইউ। সেই সময় যুদ্ধকবলিত সিরিয়ার বাসিন্দারা দেশ ছেড়ে পালাতে শুরু করায় অভিবাসনপ্রত্যাশীদের ঢল নেমেছিল ইউরোপে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category