শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

ইউনাইটেডের টিম বাসে লিভারপুল সমর্থকদের হামলা

  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৭২ Time View

ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রোববার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল লিভারপুল। ফিক্সচার অনুসারে, লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে খেলতে এসেছিল ইউনাইটেড। ম্যাচের আগে অ্যানফিল্ডে জমা হয়েছিল শত শত লিভারপুল সমর্থক। তখন তাদেরকে কিছুটা উত্তেজনাপূর্ণ মনে হয়েছিল। এক পর্যায়ে ম্যানইউর টিম বাসটি যখন অ্যানফিল্ডে আসে তখন লিভারপুলের এক সমর্থক বাসে বোতল নিক্ষেপ করে বসে। এতে সফরকারীদের বাসটি ক্ষতিগ্রস্থ হয়।

ইউনাইটেডের টিমবাসে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিন্দা জানিয়েছে লিভারপুল। এর সঙ্গে যারা দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে ক্লাবটি।

এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ‘লিভারপুল ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড টিম বাসের ক্ষতির কারণের জন্য দায়ী কর্মের সম্পূর্ণ নিন্দা জানায়। আমরা অনলাইনে ছড়িয়ে পড়া ঘটনার ফুটেজ সম্পর্কে সচেতন এবং তদন্ত করে দায়ীদের চিহ্নিত করতে মারসিসাইড পুলিশের সাথে কাজ করছি।’

এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছিল লিভারপুলের সমর্থকরা। ২০১৮ সালে তারা ম্যানইউর টিম বাসের ড্রাইভারের পাশের জানালা ও বাসের অন্যান্য গ্লাসে বোতল নিক্ষেপ করে ভেঙে দিয়েছিল তারা। এ ঘটনার দায়ে লিভারপুলকে ২০ হাজার ইউরো জরিমানাও গুনতে হয়েছিল।গতকালের ম্যাচে ইউনাইটেডের বিপক্ষে ০-০ গোলে ড্র করে ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলের শীর্ষস্থান হারিয়েছে লিভারপুল। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category