শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ইউক্রেন ইস্যুতে অ্যাপলকে ৪ লাখ রুবল জরিমানা

  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২২০ Time View

ইউক্রেন ইস্যুতে ‘বেঠিক’ কনটেন্ট ডিলিট না করায় রাশিয়ার একটি আদালত প্রযুক্তি কোম্পানি অ্যাপলকে চার লাখ রুবল জরিমানা করেছে। রুশ তাস নিউজ এজেন্সির বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই অপরাধের জন্য প্রথমবারে মতো অ্যাপলকে জরিমানা করা হয়েছে।গত কয়েক বছর ধরেই বিভিন্ন ইস্যুতেই সামাজিক যোগাযোগমাধ্যম ও মস্কো প্রশাসনের মধ্যে বিরোধ চলছে। তবে ইউক্রেনে হামলার পর এই পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর থেকেই দেশ দুইটির মধ্যে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। এই যুদ্ধে এখন পর্যন্ত ১০ হাজার ৭৪৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) ইউক্রেনীয় কর্তৃপক্ষ এই দাবি করেছে।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিসের যুদ্ধাপরাধ বিভাগের প্রধান ইউরি বেলোসভ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স-ইউক্রেনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, নিহতদের মধ্যে ৪৯৯ শিশু রয়েছে।

তিনি বলেন, ইউক্রেনের দখলকৃত অঞ্চল মুক্ত করার পর নিহতের প্রকৃত সংখ্যা পাওয়া যাবে। তখন নিহতের সংখ্যা কয়েকগুণ বাড়তে পারে বলেও আশঙ্কা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category