সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Title :
দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে ‘সামনে একটি সাপ ও একটি জামায়াত এলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হতে হবে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভয়াবহ সংঘাতের জন্য প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি আইফোন হাতিয়ে নিতেই অপ্রতিম হত্যা, সাত দিন আগে হয়েছিল পরিকল্পনা: তিন আসামির জবানবন্দি শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো ২০তম এয়ারক্রাফট

  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১১০ Time View

বাংলাদেশের অন্যতম বৃহৎ বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলার বহরে যুক্ত হয়েছে ৯ম এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট। রোববার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এয়ারক্রাফটটি অবতরণ করে।

পরে ইউএস-বাংলার চিফ এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন লুৎফর রহমান তা বুঝে নেন।

 বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন যুক্ত হওয়া এটিআর ৭২-৬০০-এর কল্যাণে ইউএস-বাংলার বহরে এখন মোট ২০টি এয়ারক্রাফট হয়েছে। এর মধ্যে ৮টি বোয়িং ৭৩৭-৮০০, ৯টি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট।
 
২০১৪ সালের ১৭ জুলাই দুটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট নিয়ে যাত্রা শুরু করে আজ ২০টি এয়ারক্রাফট দিয়ে বহরকে সমৃদ্ধ করেছে ইউএস-বাংলা। চলতি বছর বহরে ছয়টি ওয়াইড বডি এয়ারক্রাফট যুক্ত করার পরিকল্পনা রয়েছে ইউএস-বাংলার।
  
৭২ আসনের এই এয়ারক্রাফট দিয়ে বিভিন্ন অভ্যন্তরীণ রুট ও কলকাতায় ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
 
ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে অভ্যন্তরীণ সব রুটসহ আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category