বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

ইউএসএআইডির প্রায় সব কর্মীকে ছাঁটাই বা ছুটিতে পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন

  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৬ Time View

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) প্রায় সব কর্মীকে ছাঁটাই বা প্রশাসনিক ছুটিতে পাঠানোর পরিকল্পনা নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে বলা হয়েছে, শুধু ‘মিশন-গুরুত্বপূর্ণ কার্যক্রম, মূল নেতৃত্ব এবং বিশেষভাবে মনোনীত কর্মসূচির সঙ্গে যুক্ত কর্মীরা’ বাদে বাকি সব ইউএসএআইডি কর্মীকে বিশ্বব্যাপী প্রশাসনিক ছুটিতে পাঠানো হবে। এই সিদ্ধান্ত কার্যকর হবে স্থানীয় সময় রোববার রাত ১১টা ৫৯ মিনিট থেকে।এছাড়া, সংস্থার প্রায় ১ হাজার ৬০০ যুক্তরাষ্ট্রভিত্তিক কর্মীকে একসঙ্গে ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হবে। যে ব্যক্তিরা এ সিদ্ধান্তের আওতায় পড়বেন, তারা ২৩ ফেব্রুয়ারি ২০২৫-এ একটি আনুষ্ঠানিক নোটিফিকেশন পাবেন এবং তাদের সুবিধা ও অধিকার সম্পর্কে আরও বিস্তারিত নির্দেশনা জানানো হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

সংস্থার যেসব কর্মীকে ‘অপরিহার্য’ হিসেবে নির্ধারিত করা হয়েছে, তাদের স্থানীয় সময় ২৩ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে জানিয়ে দেওয়া হবে বলে ইউএসএআইডির পক্ষ থেকে বলা হয়েছে।

ইউএসএআইডি বন্ধের উদ্যোগ

ট্রাম্প প্রশাসনের অধীনে সরকারি ব্যয় সংকোচনের জন্য নতুনভাবে প্রতিষ্ঠিত ‘গভর্নমেন্ট এফিশিয়েন্সি বিভাগ’–এর নেতৃত্বে থাকা ইলন মাস্ক কার্যত ইউএসএআইডি’কে বন্ধ করার উদ্যোগ নিয়েছেন।

মাস্ক ইউএসএআইডি’কে ‘একটি অপরাধী সংগঠন’ এবং ‘আমেরিকাবিরোধী চরম-বাম মার্ক্সবাদীদের বিষাক্ত গোষ্ঠী’ বলে অভিহিত করেছেন। তিনি এবং অন্যান্য ট্রাম্পপন্থি নেতারা দাবি করছেন যে, সংস্থাটি দুর্নীতি ও অপ্রয়োজনীয় ব্যয়ে জর্জরিত এবং এটি মূল কাজের বাইরে গিয়ে একটি উদারনৈতিক রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে।

তবে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন সাবেক ইউএসএআইডি কর্মকর্তা ও মানবাধিকার কর্মীরা।

ইউএসএআইডির মানবিক সহায়তা বিষয়ক সাবেক উপ-সহকারী প্রশাসক মার্সিয়া ওং বলেন, এই সংস্থার সংকট মোকাবিলা বিশেষজ্ঞরা রোগের প্রাদুর্ভাব ঠেকানো ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে স্থিতিশীল করতে সহায়তা করেন। ইউএসএআইডি বন্ধ করে দেওয়া একটি স্বল্পদৃষ্টিসম্পন্ন, ঝুঁকিপূর্ণ এবং সোজাসাপ্টা বলতে গেলে মূর্খতাপূর্ণ সিদ্ধান্ত।

১৯৬১ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির নেতৃত্বে প্রতিষ্ঠিত ইউএসএআইডি বিশ্বব্যাপী মানবিক সহায়তার সবচেয়ে বড় একক দাতা সংস্থা। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের মোট ৭২ বিলিয়ন ডলারের বৈদেশিক সাহায্যের অর্ধেকেরও বেশি বিতরণ করেছে সংস্থাটি।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category