শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

আল নাসরে প্রতি সেকেন্ডে রোনালদোর আয় কত

  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৩৪২ Time View

ফুটবল বিশ্বকে অবাক করে দিয়ে গত ডিসেম্বরে সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ‘অখ্যাত’ আল নাসরে যোগ দিলেও রোনালদো বেতন পাচ্ছেন বিশাল অঙ্কের। দুই বছরের চুক্তিতে প্রতি বছর তিনি পকেটে পুড়বেন ২০০ মিলিয়ন মার্কিন ডলার।

বছরে ২০০ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হওয়ায় রোনালদো প্রতি মাসে পাচ্ছেন ১৬.৬ মিনিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১৭৭ কোটি ৬৬ লাখ টাকা। অর্থাৎ প্রতি দিন তার বেতন প্রায় ৫ কোটি ৮৬ লাখ টাকা। ঘণ্টার হিসাবে পরিমাণটা প্রায় ২৪ লাখ টাকা।

এবার আসা যাক মিনিট ও সেকেন্ডের হিসাবে। বছরে ২০০ মিনিয়ন মার্কিন ডলার পেলে প্রতি মিনিটে রোনালদো পান ৪০ হাজার টাকা। আর প্রতি সেকেন্ডে? এক সেকেন্ডে তার আয় ৬৭৮ টাকা। বলা যায়, আল নাসরে ঘুমিয়ে থেকেও রোনালদো আয় করছেন।

বিশাল অঙ্কের চুক্তি করলেও রোনালদো আল নাসরে আস্থার প্রতিদান দিচ্ছেন। ৩০ ডিসেম্বর আল নাসরের সঙ্গে চুক্তি করে রোনালদো এখন পর্যন্ত খেলেছেন ৭ ম্যাচ। তাতে তার পা থেকে এসেছে ৮ গোল।

সূত্র: মার্কা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category