শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

আলভেসকে ৯ বছরের কারাদণ্ডের দাবি

  • Update Time : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৯২ Time View

গত বছর বার্সেলোনার এক নৈশ ক্লাবে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল ব্রাজিলের সাবেক ফুটবলার দানি আলভেসের উপর। সেটার মামলা এখনো বহাল রয়েছে। যার কারণে আলভেস বার্সেলোনার এক জেলে আটক আছেন। এবার ব্রাজিলিয়ান এই সাবেক ফুটবলারের ৯ বছর কারাবাসের শাস্তি দাবি করেছেন স্পেনের কৌঁসুলিরা। পাশাপাশি ভুক্তভোগীর জন্য ১ লাখ ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণ দাবি করেন তারা।

২০২২ সালে বার্সেলোনার এক নৈশ ক্লাবে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক জেলে আটক রয়েছেন আলভেস। প্রথমে এক সাক্ষাৎকারে আলভেস ধর্ষণ করা সেই নারীকে চেনেন না বলে জানিয়েছিলেন। স্প্যানিশ টিভি চ্যানেল ‘অ্যান্টেনা থ্রি’কে আলভেজ সাক্ষাৎকারে বলেছিলেন, ‘কাউকে বিরক্ত না করেই আমি নাচছিলাম এবং ভালোই লাগছিল। জানি না সে কে ছিল? একজন নারীর সঙ্গে আমি এটা কীভাবে করতে পারি।’

তবে পড়ে আলভেস বলেন, মেয়েটির সম্মতির ভিত্তিতেই তার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছেন। গত জুনে এক সাক্ষাৎকারে আলভেস বলেছিলেন, ‘সাটন নৈশ ক্লাবে সেদিন রাতে বাথরুমে যা ঘটেছিল তা নিয়ে আমি বিবেকের কাছে পরিষ্কার। যেটা ঘটেনি তা হলো, আমি সেই নারীর সঙ্গে জোর করে কিছু করেছি।’ তিনি পড়ে জানান, সেই নারীকে না চেনার কথাটা মিথ্যা ছিল।সাটন নৈশ ক্লাবে সেদিন যা যা ঘটেছিল তা নিয়ে অভিযোগপত্রে বিস্তারিত বর্ণনা দিয়েছেন কৌঁসুলিরা। তাদের ভাষ্য অনুযায়ী, নৈশ ক্লাবে সেই নারীর সঙ্গে সাক্ষাতের পর তাকে ছোট্ট একটি কক্ষে নিয়ে যান আলভেস। সেই নারী দাবি করেছিলেন, তিনি জানতেন না ওটা টয়লেট ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category