সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

আর্সেনালের সঙ্গে ব্যবধান কমানোই ম্যানসিটির লক্ষ্য

  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২৮৩ Time View

ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিল টপার আর্সেনালের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাতে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। তাদের প্রতিপক্ষ টেবিলের তলানিতে থাকা সাউদাম্পটন, ভেন্যু সেইন্ট ম্যারি স্টেডিয়াম। দুদলের ম্যাচটি শুরু হবে শনিবার (৮ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়। একই দিন বুন্দেসলিগায় টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ন রাখতে ফ্রেইবুর্গের বিপক্ষে লড়বে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। এ ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। একই সময় বার্লিনের মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড।

জয়ের ট্রেন ছুটেছে ম্যানচেস্টার সিটির। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচ অপরাজিত তারা। দুর্দান্ত ফর্মে থাকায় দারুণ আত্মবিশ্বাসী পেপ গার্দিওলা বাহিনী। ফুটবলারদের দারুণ ছন্দ কোচকেও স্বস্তির উপলক্ষ এনে দিচ্ছে। তবে ইপিএলে ছন্দ ধরে রেখেও টেবিল টপার আর্সেনালকে ধরতে পারছে না ম্যানসিটি।

সাউদাম্পটনের বিপক্ষে শেষবারের দেখায় হার সঙ্গী করেই মাঠ ছাড়তে হয়েছিল সিটিজেনদের। যদিও অতীত পরিসংখ্যান কথা বলছে ম্যানসিটির পক্ষেই। গত তিন বছরের ৮ দেখায় ৪টিতে জয় আছে ম্যানচেস্টার সিটির, ২টিতে জিতেছে সাউদাম্পটন, ২টি ম্যাচ ড্র।
এদিকে বুন্দেসলিগায় টেবিল টপার বায়ার্নের বিপক্ষে লড়বে ফ্রেইবুর্গ। নতুন কোচের অধীনে এ ম্যাচে জয়ে ফিরতে বদ্ধপরিকর থমাস টুখেলের দল। কেননা দুইয়ে থাকা ডর্টমুন্ডের সঙ্গে মাত্র দুই পয়েন্ট ব্যবধান থাকায় খানিক চাপে বায়ার্ন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category