বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
Title :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র: আইআরজিসি হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী

আর্ন্তজাতিক প্রবীণ দিবসে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা

  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২০৩ Time View

‘সার্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলায় ৩৩তম আর্ন্তজাতিক প্রবীন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা সমাজেবা কার্যালয়ের আয়োজনে আইডিএফ কাপ্তাইয়ের সহযোগিতায় রোববার (১ অক্টোবর) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন। কাপ্তাই উপজেলা পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দীন এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ওয়াগ্গা আইডিএফ প্রবীন ইউনিয়ন কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, আইডিএফ ওয়াগ্গা সমৃদ্ধি কর্মসূচীর সভাপতি ও ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডার এর সাবেক কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন, আইডিএফ এর কাপ্তাই উপজেলার সমন্বয়কারী নুরুল আলম, ওয়াগ্গা ইউনিয়ন এর প্রবীন ব্যক্তি লক্ষ্মী কুমার তনচংগ্যা।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি এবং ওয়াগ্গা ইউনিয়ন এর প্রবীন ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‍্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category