শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

আমি ইতিহাস গড়ার জন্য খেলি: এমবাপ্পে

  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৩৬২ Time View

সময়টা খুব ভালো যাচ্ছে না পিএসজির। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে প্রথম লেগ হেরে বসে আছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। লিগে টেবিল টপার হলেও শেষ দশ ম্যাচের মধ্যে তিনটি হেরেছে টুর্নামেন্টের ধারাবাহিক চ্যাম্পিয়নরা। আর ফ্রেঞ্চ কাপে তো শেষ ষোলো থেকেই বাদ তারকায় ভরপুর দলটি। এতকিছুর মধ্যে অবশ্য একটা ব্যাপার বেশ ইতিবাচক।

দুর্দান্ত ফর্মে আছেন কিলিয়ান এমবাপ্পে। ক্লাবের সর্বোচ্চ গোলের মালিক হওয়ার দিনে এ ফরাসি তারকা জানালেন, ইতিহাস গড়ার জন্য খেলেন তিনি।

বিশ্বকাপে মোট ৮ গোল করে টুর্নামেন্টের সেরা গোল সংগ্রাহক হয়েছেন এমবাপ্পে। বিশ্বকাপের পরেও সেই ফর্মের ধারা বজায় রেখেছেন তারকা এই ফুটবলার। ইনজুরির কারণে কয়েক ম্যাচ মাঠের বাইরে থাকার পর আবারও ফিরেই একের পর এক জয় উপহার দিচ্ছেন দলকে। শনিবার (৪ মার্চ) রাতে এমনই এক জয় পেয়েছে পিএসজি।
ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে গতকাল রাতে নঁতেকে ৪-২ গোলে হারিয়েছে পিএসজি। এই জয়ে ২৬ ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট নিয়ে মার্শেইর সঙ্গে ব্যবধান বাড়িয়েছে প্যারিসের দলটি।

১২তম মিনিটে মেসি এগিয়ে দেন পিএসজিকে। দ্বিতীয় গোলটা আসে প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে। তবে ৩১ ও ৩৮ মিনিটে লুদোভিক ব্লাস ও ইগনাটিয়াস গাংগোর গোলে ম্যাচে ফেরে নঁতে। ৬০ মিনিটে দানিলো পেরেইরা গোল করে আবার এগিয়ে নেন পিএসজিকে। আর অতিরিক্ত সময়ে গোল করে জয়টা নিশ্চিত করে ফেলেন এমবাপ্পে।

এই গোলে ম্যাচ জয়ের পাশাপাশি নতুন এক রেকর্ডও গড়েন এমবাপ্পে। পিএসজির ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডটা এখন এই ফরোয়ার্ডের দখলেই। গতকাল রাতের গোলে এমবাপ্পে গোলসংখ্যা গিয়ে দাঁড়ায় ২০১-এ। ২০০ গোল করে এর আগে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা ছিলেন এডিসন কাভানি। ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হওয়ায় গতকাল ম্যাচ শেষে একটি ট্রফি তুলে দেয়া হয় এমবাপ্পের হাতে।
ট্রফি হাতে নিয়ে উচ্ছ্বসিত ফরাসি তারকা বলেন, ‘আমি ইতিহাস গড়ার জন্য খেলি। এর আগেও বলেছি, আমি ফ্রান্সে ইতিহাস গড়তে চাই। ইতিহাস গড়তে চাই আমার দেশের রাজধানীতে, আমার শহরে, আমি আসলে সেটিই করে যাচ্ছি। সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়া অবশ্যই দারুণ কিছু। তবে আরও অনেক কিছু করা বাকি আছে।’

২০১৭ সালে মাত্র ১৮ বছর বয়সে পিএসজিতে যোগ দেন এমবাপ্পে। এরপর প্যারিসিয়ানদের হয়ে মোট ২৪৭ ম্যাচ খেলেছেন তিনি। ৬ বছরে ২০১ গোলের পাশাপাশি ৯৬টি অ্যাসিস্ট করেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী এ তারকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category