বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

আমরা চাই পুলিশ কোমর সোজা করে দাঁড়াক: স্বরাষ্ট্র সচিব

  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬১ Time View

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি বলেছেন, পুলিশের কেউ ভয়ে এবং চাপে পড়ে অন্যায় করেছে৷ কিছু অতিউৎসাহী ছিল তারা পালিয়েছে৷ তাদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে৷ আমরা চাই পুলিশ কোমর সোজা করে দাঁড়াক৷

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘অপারেশন ডেভিল হান্ট’ সম্পর্কে এক প্রেস ব্রিফিংয়ে এ তিনি এসব কথা বলেন৷

সিনিয়র সচিব বলেন, আমাদের সিস্টেমের মধ্যে যেন একটা ভালো প্র্যাকটিস রেখে যেতে পারি৷ আর যেন দেশে আয়নাঘর তৈরি না হয়৷ এরকম পরিস্থিতি যাতে আর তৈরি না হয়৷ আমাদের সিস্টেমে যারা কাজ করবেন তারা যেন সঠিকভাবে কাজ করতে পারেন৷ আগামী ১১ তারিখ মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্ব দিয়ে আইনপ্রয়োগকারী সংস্থার সাথে একটি কর্মশালার আয়োজন করা হবে৷ যেখানে ঢাকা ও গাজীপুরের ১৫০ জন কর্মকর্তা থাকবে।

ডেভিল হান্টে কারা নেতৃত্ব দিবে জানতে চাইলে তিনি বলেন, এটা পুলিশি অ্যাকশন৷ পুলিশ কাজ করবে এবং সেনাবাহিনী এতে সহায়তা করবে৷

পুলিশের এই নাজুক অবস্থায় তাদের দিয়ে এই অপারেশন চলবে কী না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, যে সকল দেশে বিপ্লব হয়েছে সেখানে পরাজিত শক্তিকে কেউ রাখেনি৷ এই সরকার ওতটা অমানবিক হতে পারেনি৷ আমরা পুলিশকে রিফর্ম করেছি৷ পুলিশের কেউ ভয়ে এবং চাপে পড়ে অন্যায় করেছে৷ কিছু অতিউৎসাহী ছিল তারা পালিয়েছে৷ তাদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে৷ একটা বাহিনীর মনোবল ভেঙ্গে গেছে৷ পুলিশের কিছু পরিবর্তন আনার চেষ্টা করছি৷ আমরা চাই পুলিশ কোমর সোজা করে দাঁড়াক৷ এজন্য তাদের একটিভলি কাউন্সেলিং করছি৷

ডেভিলহান্টে কেউ গ্রেপ্তার হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তারা গতকাল থেকে কাজ শুরু করেছে৷ চট করে সবকিছু বলা যাবে না৷ যতদিন প্রয়োজন হয় ততদিন এই অপারেশন রাখা হবে৷

ডেভিল হান্টের তাৎপর্য কী এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রতিটি অপারেশনের একটি কোড নেম হয়৷ এই অপারেশনকে ফোকাস করার জন্য৷

ডেভিল হান্ট অপারেশন যারা পরিচালনা করছে তাদের ক্ষমতা কতটুকু? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা আছে সেই ক্ষমতাই পাবে৷

৫ আগস্টের পর যাদের নামে মামলা হয়েছে তারা ডেভিল হান্টের আওতায় আসবে কিনা জানতে চাইলে তিনি বলেন, পুলিশ যখন ধরবে তখনই দেখতে পারবেন৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category