সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

আবেগঘন পোস্ট দিলেন পরীমনি

  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৯৩ Time View

ব্যথা ভরা হৃদয় নিয়ে এক আবেগঘন পোস্ট দিলেন ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। যে পোস্ট দেখে কেঁদে উঠেছে নেটিজেনদের মন।

হৃদয় কাঁপানো সে ছবিতে দেখা যাচ্ছে, পরীর একমাত্র ছেলে রাজ্যর ছোট কোমল হাত পুরোটাই ঢেকে গেছে ক্যানলার ব্যান্ডেজে। 
  
ফেসবুকে পরীর দেয়া নিয়মিত পোস্ট স্ক্রল করে জানা যায়, বেশ কয়েকদিন ধরেই ছোট্ট রাজ্যকে ভোগাচ্ছে সিজনাল জ্বর। এরজন্য মা পরী এখন প্রায়ই দৌঁড়াচ্ছেন হাসপাতালে।
 
চিকিৎসক রক্ত পরীক্ষার পরামর্শ দিলে রাজ্যকে প্রথমবার ক্যানলা করা হয় প্রথম ব্লাড টেস্টের জন্যে। ক্যানলার সময় পরী একা নিজের আবেগকে তো সামলিয়েছেন ঠিকই কিন্তু চোখের সামনে ছেলের এমন কষ্ট কিছুতেই সহ্য করতে পারছেন না।
 
একা এক মায়ের যন্ত্রণা তাই পরী শেয়ার করেছেন তার ভক্ত ও শুভাকাঙ্খীদের সঙ্গে। ক্যানল করা ছেলের হাতের ছবিতে জুড়ে দিয়েছেন একটি হৃদয় ভাঙার ইমোজি। পোস্ট করা এ ছবির সঙ্গে ক্যাপশনে পরী লেখেন, It hurts …।
 
পরীর এ পোস্টের পরই নেটিজেনদের মন ভালো নেই। তাদের সবারই প্রার্থনা, ছোট্ট রাজ্য খুব দ্রুত সুস্থ হয়ে উঠুক। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category