শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

আবাহনী নয়, সাকিব খেলবেন মোহামেডানের হয়ে

  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০০ Time View

দোরগোড়ায় ঢাকা প্রিমিয়ার লিগের আসর। প্রতিযোগিতাকে সামনে রেখে একটি গুঞ্জন তৈরি হয়েছে। যেখানে বলা হচ্ছিল, এবারের আসরে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আবাহনীর জার্সিতে দেখা যাবে। কিন্তু মোহামেডান কর্তৃপক্ষ জানিয়েছে, সাকিব অন্য কোনো ক্লাবের হয়ে নয়, বরং মোহামেডানের হয়েই খেলবেন।

গত আসরে মোহামেডানের হয়ে খেলেছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার তাই তার আবাহনীতে খেলার গুঞ্জনে অনেকেই অবাক হয়েছিলেন। কিন্তু মোহামেডান কর্তৃপক্ষ দাবি করল, বিষয়টি সম্পূর্ণ ভুয়া। ক্লাবের পক্ষ থেকে পরিচালক এজিএম সাব্বির জানিয়েছেন, সাকিব তাদের হয়ে এবারও খেলতে নামবেন।

এ সম্পর্কে এক ভিডিও বার্তায় সাব্বির বলেন, ‘সাকিব আল হাসান ঢাকা প্রিমিয়ার লিগের ২০২৩ মৌসুমে মোহামেডানের হয়ে খেলবেন। অন্য কোনো ক্লাবের ওয়েবসাইটে যদি কোনো ছবি দেখা যায়, অথবা কেউ যদি দাবি করে থাকে যে সাকিব অন্য ক্লাবে খেলবেন, তাহলে সেটা সত্য খবর নয়।’

সাব্বির আরও বলেন, সাকিবের সাথে সরাসরি কথাও বলেছেন তিনি। তার ভাষ্যমতে, ‘আমি বাংলাদেশ সময় ৫টায় সাকিবের সাথে কথা বলেছি, সে আমাকে নিশ্চিত করেছে যে, অন্য ক্লাবের হয়ে খেলার বিষয়ে এমন কোনো আলোচনাতেই তিনি ছিলেন না।’

প্রসঙ্গত, আগামী মাসেই মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ, ১৫ মার্চ থেকে শুরু হবে আসর। গত ১৮ ফেব্রুয়ারি সিসিডিএম থেকে এমন ঘোষণা এসেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category