বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Title :
গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী জুলাই জাদুঘর খুলুন, নইলে জনগণই খুলে ফেলবে: নাহিদ ইসলাম সীমান্তের চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ

আবাসিক হোটেলে অভিযান, তরুণীসহ গ্রেফতার ১৩

  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৬৬ Time View

গাজীপুরের এক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১০ তরুণীসহ মোট ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় তাদেরকে মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকার দক্ষিণ বাংলা আবাসিক হোটেল থেকে গ্রেফতার করা হয়।

জিএমপির বাসন থানার ওসি মো. শাহীন খান জানান, গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার দক্ষিণ বাংলা আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে। এমন গোপন খবর পেয়ে পুলিশ শনিবার সন্ধ্যায় ওই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১০ তরুণী ও যৌনকর্মী এবং পুরুষসহ মোট ১৩ জনকে আটক করে। পুলিশের অভিযানের খবর পেয়ে হোটেল কর্মচারীরা পালিয়ে যান।

আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদেরকে রোববার আদালতে পাঠানো হবে। হোটেলটিতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category