আবারও ধর্মঘটের কবলে জার্মানির বিমানবন্দরগুলো। বেতন-ভাতা বাড়ানোর দাবিতে স্থানীয় সময় সোমবার মধ্যরাত থেকে রাজধানী বার্লিনের বেয়ার, হামবুর্গসহ নর্দরাইন ভেস্টফালেন অঙ্গরাজ্যের ডুসেলডর্ফ ও কোলন বিমানবন্দরে শুরু হয় কর্মবিরতি। এ কারণে বাতিল করা হয় প্রায় ৫ শ ফ্লাইট। হঠাৎ ডাকা এই কর্মবিরতির কারণে চরম ভোগান্তিতে পড়েন লাখ লাখ যাত্রী।
হামবুর্গ বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ধর্মঘটের কারণে, ব্রাসেল, জুরিখ, হেলসিংকি কিংবা লন্ডনের পথে ছেড়ে যেতে পারেনি কোন
আন্দোলনরত এক কর্মী বলেন, ‘আমাদের বেতন-বোনাস বাড়াতে হবে, ওভারটাইমের টাকা বুঝিয়ে দিতে হবে। এটার সঠিক হার নির্ধারণ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আপনি যখন বিমানবন্দরে কিংবা ফ্লাইটে অতিরিক্ত কর্মঘণ্টা ডিউটি করবেন তখন আপনার মজুরির হার কি হবে সেটা নির্ধারণ করতে হবে। শুধু তাই নয় যেকোনো ছুটির দিনে কিংবা সাপ্তাহিক ছুটির দিনের টাকাও বুঝিয়ে দিতে হবে আমাদের।’
এদিকে, বেতন ভাতা বাড়ানোর দাবি মেনে না নিলে ধর্মঘটের সময়সীমা আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে জার্মানির ট্রেড ইউনিয়ন। উল্লেখ্য, এর আগেও বেশ কয়েক দফা আন্দোলন করেছে দেশটির বিমানবন্দরের কর্মীরা।