মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উ. কোরিয়া

  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৯০ Time View

কোরীয় উপদ্বীপের পশ্চিম সাগরের দিকে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তাদের একটি বন্দরে মার্কিন পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ সাবমেরিন এসে পৌঁছানোর পর দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো দেশটি। খবর আল-জাজিরার।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ শনিবার (২২ জুলাই) বলেছেন, স্থানীয় সময় ভোর ৪টার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে উত্তর কোরিয়া।তিনি বলেন, আমাদের সামরিক বাহিনীর সতর্কতা ও নজরদারি বাড়ানো হয়েছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে গত বুধবার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছ থেকে দুইটি স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। যা ৫৫০ কিলোমিটার পাড়ি দিয়ে কোরিয়া উপদ্বীপের পূর্ব উপকূলে পতিত হয়।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া গত এপ্রিলে সম্মত হয় যে, মার্কিন নৌবাহিনীর একটি পারমাণবিক সমৃদ্ধ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন দক্ষিণ কোরিয়া সফর করবে। যদিও এ ধরনের সফরের জন্য তখন কোনো সময়সূচি দেওয়া হয়নি। তবে গত মাসে একটি মার্কিন পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র সাবমেরিন দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে পৌঁছায়।

সম্প্রতি উত্তর কোরিয়ায় অনুপ্রবেশ করেছেন এক মার্কিন সেনা। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যকার সুরক্ষিত সীমান্ত অতিক্রম করে তিনি উত্তর কোরিয়ার সীমানায় পৌঁছেছেন। তবে এ বিষয়ে উত্তর কোরিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

অনুমতি ছাড়াই দক্ষিণ কোরিয়ার সীমান্ত অতিক্রম করে উত্তর কোরিয়ায় অনুপ্রবেশ করায় ওই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জাতিসংঘ নিশ্চিত করেছে। কোরিয়ায় মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে,২৩ বছর বয়সী ওই ব্যক্তি একজন প্রাইভেট সেকেন্ড ক্লাস পদমর্যাদার মার্কিন সেনা সদস্য। তার নাম ট্র্যাভিস কিং

এমএসএম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category