সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

আবারও ক্যাম্প ন্যুতে ‘মেসি’ স্লোগান

  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২৯২ Time View

টানা দুই ম্যাচ ধরে বার্সেলোনার সমর্থকরা মেসির নাম ধরে স্লোগান দিচ্ছেন। তাদের একটাই চাওয়া, প্রিয় তারকাকে আবারও ফিরিয়ে আনা হোক। ‘মেসি’ স্লোগানে ক্যাম্প ন্যু উত্তাল; তবে বার্সা কোচ জাভির ভাবনায় এখন শুধুই লিগ শিরোপা।

পিএসজির সঙ্গে মেসির সম্পর্ক ভালো নয় – এমন গুঞ্জন শোনা যাচ্ছে অনেক দিন ধরেই। এমনও গুঞ্জন ওঠেছে, চলতি মৌসুম শেষে আবারও বার্সেলোনায় ফিরতে যাচ্ছেন মেসি। যদিও এখন পর্যন্ত সবই গুঞ্জন। তবে বার্সা সমর্থকরা এখন থেকেই তাদের প্রিয় খেলোয়াড়কে দেখতে তার নামে স্লোগান দিয়ে যাচ্ছেন গত দুই ম্যাচ ধরে।


সোমবার (১০ এপ্রিল) জিরোনার বিপক্ষে ম্যাচের দশম মিনিটে ‘মেসি’ স্লোগানে কোরাস গায় সমর্থকরা। দশম মিনিটটা বেছে নিয়েছে সমর্থকরা; কারণ মেসি বার্সেলোনাতে ১০ নম্বর জার্সি পরতেন।
টানা দ্বিতীয় ম্যাচে ‘মেসি’ স্লোগান নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলেন জাভিকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাভি বলেন, ‘লিওর নামটি অবশ্যই রোমাঞ্চ জাগায়। গত দুই ম্যাচ ধরেই তারা লিওর নামে গান ধরছে। তবে দেখা যাক কী হয়! আপাতত আমাদের মনোযোগ দিতে হবে মৌসুমের বাকিটায়। শেষ কাজটুকু যেন ঠিকঠাক করতে পারি। এখনই আমরা লিগ জিতে যাইনি।’

এদিকে জিরোনার বিপক্ষে প্রত্যাশিত ফল পায়নি জাভির দল। পুরো ম্যাচে আধিপত্য ধরে খেলেও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লেভাদের। জিরোনাকে ড্র এনে দিতে বিরাট ভূমিকা রেখেছেন দলের আর্জেন্টাইন গোলরক্ষক গাজ্জানিগা।

তবে এ ম্যাচে ড্র করেও রিয়ালের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে আছে তারা। ২৮ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৭২ এবং রিয়ালের ৫৯। ৫৭ পয়েন্ট নিয়ে তিন নম্বর অবস্থানে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category