শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

আবারও কর্মী ছাঁটাই করলেন ইলন মাস্ক

  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৩ Time View

মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটারে আবারও কর্মী ছাঁটাই করেছেন ইলন মাস্ক। এ পদক্ষেপের ফলে প্রতিষ্ঠানের কমপক্ষে ২০০ কর্মী চাকরিচ্যুত হয়েছেন, যা টুইটারের বর্তমান জনবলের প্রায় ১০ শতাংশ।

দ্য নিউ ইয়র্ক টাইমসের (এনওয়াইটি) বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বছরের অক্টোবরে দায়িত্ব নেয়া পর ইলন মাস্ক শনিবারে (২৫ ফেব্রুয়ারি) আবারও কর্মী ছাঁটাই করেছেন। এতে কম করে হলেও প্রতিষ্ঠানটির ২০০ কর্মী চাকরি হারিয়েছেন।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে এনওয়াইটি বলছে, শনিবার রাতে নেয়া এ ছাঁটাই কার্যক্রমে প্রতিষ্ঠানটির প্রোডাক্ট ম্যানেজার, ডেটা বিজ্ঞানী এবং প্রকৌশলীরা প্রভাবিত হয়েছেন। এসব কর্মী মেশিন লার্নিং এবং সাইট নির্ভরযোগ্যতা নিয়ে কাজ করছিলেন।

তবে এ বিষয়ে জানতে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তারা কোনো সাড়া দেয়নি।
এদিকে দ্য ইনফরমেশন জানিয়েছে, যে টুইটার শনিবারে কয়েক জন ডজন কর্মী ছাঁটাই করেছে।

এর আগে গত মাসেই ইলন মাস্ক জানিয়েছিলেন যে টুইটারে প্রায় ২ হাজার ৩০০ কর্মী কর্মরত রয়েছেন।

গত অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারে মাইক্রোব্লগিং সাইটটি কিনে নেয়ার পর ইলন মাস্ক নভেম্বরের গোড়ায় দিকে খরচ কমাতে ব্যাপক আকারে কর্মী ছাঁটাই করেন। সে সময়ে প্রায় ৩ হাজার ৭০০ কর্মীকে চাকরি হারাতে হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category