শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

আফগানিস্তানে বিস্ফোরণ: নিহত অন্তত ৭

  • Update Time : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১১০ Time View

আফগানিস্তানের উত্তরাঞ্চলে তেল শ্রমিকদের বহনকারী একটি গাড়িতে বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।

দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ বালখ পুলিশের মুখপাত্র মোহাম্মদ আসিফ ওয়াজেরি বলেন, আজ সকাল ৭টা নাগাদ… বালখের একটি বাসে বিস্ফোরণ ঘটে, যাতে হাইরাতনের তেলের কর্মচারীরা ছিল। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।

বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ওয়াজেরি বলেন, পুলিশ তদন্ত করছে এবং দুষ্কৃতকারীকে খুঁজছে।

আফগানিস্তানের বালখ প্রদেশে উজবেকিস্তান সীমান্তের নিকটবর্তী হাইরাতান শহরে দেশটির প্রধান স্থলবন্দরগুলোর মধ্যে একটি রয়েছে। এর সঙ্গে মধ্য এশিয়ার রেল ও সড়ক যোগাযোগ রয়েছে।

বাসের কর্মচারীরা কাদের জন্য কাজ করত, তা স্পষ্ট নয়। সূত্র : রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category