শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

আফগানিস্তানে প্রাদেশিক গভর্নর নিসার আহমেদ আহমাদি গাড়িবোমা হামলায় নিহত

  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১০৩ Time View

গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের বাদাখশান প্রদেশের ভারপ্রাপ্ত গভর্নর নিসার আহমেদ আহমাদি। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।প্রতিবেদনে বলা হয়েছে, বাদাখশান প্রদেশের রাজধানী ফাইজাবাদে বিস্ফোরক বহনকারী একটি গাড়ি গভর্নর আহমাদির গাড়িকে ধাক্বা দেয়। এতে গাড়িতে থাকা গভর্নর আহমাদি নিহত হন। তাকে বহনকারী গাড়ির ড্রাইভারও এই বোমা হামলায় মার যান। এছাড়াও এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন।

তবে কে বা কারা এই বোমা হামলা করেছে তা এখনো জানা যায়নি। ২০২১ সালে ক্ষমতায় আসেন তালেবান সরকার। এরপর বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রুপ দেশটিতে হামলা চালায়। তবে গত কয়েক সপ্তাহে এই প্রথম সরকারি কোনো কর্মকর্তার ওপর এরকম প্রাণঘাতী হামলা হলোG
 
গত বছরের ডিসেম্বরে আত্মঘাতী বোমা হামলায় বাদাখশান প্রদেশের পুলিশের প্রধান নিহত হন। তার মৃত্যুর দায় আইএসআইএসের সহযোগী গ্রুপ আইএসআইএল স্বীকার করে নেয়। একই বছরে বোমা হামলায় খনিজ বিভাগের প্রধান নিহত হন।
 

এছাড়া সশস্ত্র গোষ্ঠীটি তালেবান প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করেও বিভিন্ন সময়ে হামলা চালিয়েছে। গত মার্চ মাসে উত্তর বলখ প্রদেশের গভর্নরকে হত্যার চেষ্টা চালান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category