মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আফগানিস্তানকে ২৮৩ রানের লক্ষ্য দিলো পাকিস্তান

  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৭৮ Time View

বিশ্বকাপে অবশেষে হাসলো বাবর আজমের ব্যাট। আফগানিস্তানকে পেয়ে ৭৪ রানের অনবদ্য একটি ইনিংস খেললেন তিনি। তার সঙ্গে ব্যাট হাতে জ্বলে উঠেছে আবদুল্লাহ শফিকি এবং শেষ দিকে শাদাব খান ও ইফতিখার আহমেদের ঝোড়ো ব্যাটিংয়ে আফগানিস্তানের সামনে ২৮৩ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে পাকিস্তান।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করেছে পাকিস্তান। বাবর আজমের ৭৪ রানের ইনিংসের পর আবদুল্লাহ শফিক ৫৮, শাদাব খান ও ইফতিখার আহমেদ করেন ৪০ রান করে।

চেন্নাইয়ের উইকেট টিপিক্যাল স্পিনিং বান্ধব। আফগানিস্তানের স্পিনারদের বিপক্ষে পাকিস্তানি ব্যাটাররা কী করেন, সেটাই ছিল দেখার। রশিদ খানের সঙ্গে মুজিব-উর রহমান, মোহাম্মদ নবির সঙ্গে উঠতি স্পিনার নুর আহমাদকেও একাদশে নেয়া হয়। সে সঙ্গে পেসার ছিলেন নাভিন-উল হক এবং আজমতউল্লাহ ওমরজাই।

টস জিতে ব্যাট করতে নামার পর উদ্বোধনী জুটিতে ইমাম-উল হক এবং আবদুল্লাহ শফিকি মিলে ৫৬ রান তোলেন। ২২ বলে ১৭ রান করে আউট হন ইমামড়-উল হক। এরপর ৫৪ রানের জুটি গড়েন আবদুল্লাহ শফিকি এবং বাবর আজম। ৭৫ বলে ৫৮ রান করে আউট হন আবদুল্লাহ শফিক। বাবর আজম করেন ৯২ বলে ৭৪ রান।১০ বলে ৮ রান করে বিদায় নেন মোহাম্মদ রিজওয়ান। ৩৪ বলে ২৫ রান করে আউট হন সউদ শাকিল। তবে শেষ দিকে শাদাব খান এবং ইফতিখার মিলে ৭৩ রানের ঝোড়ো জুটি গড়েন। ৩৮ বলে ৪০ রান করেন শাদাব খান এবং ইফতিখার আহমেদ ২৭ বলে খেলেন ৪০ রানের ইনিংস।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করে পাকিস্তান। নুর আহমাদ নেন ৩ উইকেট। নাভিন-উল হক নেন ২টি এবং ১টি করে উইকেট নেন মোহাম্মদ নবি ও আজমতউল্লাহ ওমরজাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category