শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

আপাতত বাড়ছে না টিসিবি পণ্যের পরিমাণ: বাণিজ্যমন্ত্রী

  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১০৬ Time View

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে জানুয়ারি মাসের পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আপাতত জনপ্রতি এ পণ্যের পরিমাণ বাড়ছে না|

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের ২৮ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, গত এক বছরে এক কোটি পরিবারকে পণ্য দিতে টিসিবির পাঁচ হাজার ২০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। এজন্য আপাতত এ পণ্যের পরিমাণ বাড়ছে না। প্রতি মাসে একবার করে একটি পরিবারের মধ্যে টিসিবির পণ্য তুলে দেওয়া হবে। গরিব মানুষের যাতে কষ্ট না হয় তাই এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন, আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিনটি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের এদিনে যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা বঙ্গবন্ধু ১৯৭২ সালে টিসিবি করে শুরু করেছিলেন।

টিপু মুনশি বলেন, প্রত্যাবর্তন দিবসে একটি কথা বলতে চাই, দেশটা সবার, সবাই মিলে দেশটা এগিয়ে নিতে চাই, আজ দেশে দৃশ্যমান উন্নতি হয়েছে। তবে কেউ কেউ এটা মানতে চায় না। যাই হোক, সবাই মিলেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category