শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে জাতিসংঘ মহাসচিবের বার্তা

  • Update Time : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৪ Time View

বিশ্বব্যাপী আজ ১৫ সেপ্টেম্বর পালিত হচ্ছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এ দিবস উপলক্ষ্যে বিশেষ বার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, বর্তমানে গণতন্ত্র হুমকির মুখে রয়েছে। আর এই গণতন্ত্র রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, ‘গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকার— স্থিতিস্থাপক, সর্বব্যাপী এবং শান্তিপূর্ণ সমাজের স্তম্ভ। এগুলো স্বাধীনতা, উন্নয়ন এবং সকল মানুষের অধিকার রক্ষা ও সমুন্নত রাখতে সহায়তা করে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে, আমরা সমাজের প্রতি গণতন্ত্রের প্রতিশ্রুতির বিষয়টি উদযাপন করছি— এবং গণতন্ত্র যে এই কঠিন ও উত্তেজনাকর সময়ের মধ্যে হুমকির মুখে আছে সেটি স্বীকার করে নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এসব বাধা সামাজিক স্থানগুলো রুদ্ধ করে দিচ্ছে। ভুল এবং বিভ্রান্তিকর তথ্য সামাজিক ক্ষেত্রগুলো বিষাক্ত করছে, সমাজে বিভক্তি এবং সামাজিক প্রতিষ্ঠানে ওপর যে বিশ্বাস রয়েছে সেটির ক্ষতি করছে।’

আন্তোনিও গুতেরেস আরও বলেন,‘গণতন্ত্র দিবসের এ বছরের প্রতিপাদ্য হলো— পরবর্তী প্রজন্মকে শক্তিশালী করা— আজ ও আগামী দিনের গণতন্ত্রকে রক্ষায় শিশু ও তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর নজর দেওয়া।’

তিনি আরও বলেন, ‘শিশু ও তরুণদের মতামত শোনার ক্ষেত্রে এটি পর্যাপ্ত নয়। শিক্ষায় বিপুল বিনিয়োগের মাধ্যমে, স্কিল বাড়িয়ে এবং দীর্ঘমেয়াদি শিক্ষার মাধ্যমে আমাদের তাদের সমর্থন দিতে হবে। আমাদের মানবাধিকার ও লিঙ্গ সমতা নিশ্চিত করতে হবে। এছাড়া সিদ্ধান্ত নেওয়ার প্রতিটি ক্ষেত্রে আমাদের তরুণদের আরও বেশি যুক্ত করতে হবে। এই গুরুত্বপূর্ণ দিনে, চলুন নতুন প্রজন্মের সাথে আমরা যুক্ত হই এবং সবার জন্য সমতাপূর্ণ পৃথিবী গড়তে কাজ করি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category