সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
Title :
দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে ‘সামনে একটি সাপ ও একটি জামায়াত এলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হতে হবে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভয়াবহ সংঘাতের জন্য প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি আইফোন হাতিয়ে নিতেই অপ্রতিম হত্যা, সাত দিন আগে হয়েছিল পরিকল্পনা: তিন আসামির জবানবন্দি শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আতঙ্কে ভবন থেকে লাফ দিয়ে পা ভাঙলো ঢাবি শিক্ষার্থীর, আহত আরও ৩

  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৬১ Time View

শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকজন শিক্ষার্থী বিভিন্ন হলের ভবন থেকে লাফ দিয়ে আহত হয়েছেন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রথম বর্ষের শিক্ষার্থী নূরুল হুদার পা ভেঙে গেছে।

এছাড়া হাজী মুহাম্মদ মুহসিন হলের তিনতলা এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের দ্বিতীয় তলা থেকে আরও তিনজন শিক্ষার্থী আহত হন। আহতদের সবাইকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।

হাজী মুহসিন হলের চারতলা থেকেও কয়েকজন শিক্ষার্থী লাফ দেওয়ার ঘটনা ঘটে, যাদের মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজীর আহমেদ এবং একই ব্যাচের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের একজন শিক্ষার্থী রয়েছেন।

ভূমিকম্পের কারণে এ এফ রহমান হলের একটি কক্ষে জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। এছাড়া শেখ মুজিবুর রহমান হলের নতুন জুলাই শহীদ স্মৃতি ভবনের কিছু জায়গায় পলেস্তারা খসে পড়া ও ফাটল দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category