মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আজ মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া

  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ২০৪ Time View

বিশ্বকাপের চতুর্থ দিন আজ। আয়োজক ভারতের এখনো মাঠে নামা হয়নি। অথচ কোটি কোটি দর্শক ভারতের মাঠে নামার প্রহর গুনছে। আজ তাদের অপেক্ষার পালা শেষ হচ্ছে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ভারত তাদের প্রথম ম্যাচে বিশ্বকাপের সর্বাধিকবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। ম্যাচটির ভেন্যু চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়াম।

বিশ্বকাপের অন্যতম প্রতীক্ষিত ম্যাচ এটি। একদিকে আয়োজক ভারত। যারা এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার মনে করছে নিজেদের। অন্যদিকে সব আসরের নিজেদের ফেভারিটরূপে হাজির করা অস্ট্রেলিয়া। ১৯৮৭ সালে প্রথমবার বিশ্বকাপ জয়ের পর শিরোপা রেসে সবসময় থেকেছে দলটি। এরপর আরও চারটি বিশ্বকাপ জিতেছে অজিবাহিনী। এই সাফল্য তাদেরকে সর্বাধিকবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার খেতাব এনে দিয়েছে।

অস্ট্রেলিয়া সবচেয়ে বেশিবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও একটা লড়াইয়ে শুরু থেকেই তারা পিছিয়ে থাকবে- সমর্থন। ৩৮ হাজার দর্শক ধারণ ক্ষমতা গ্যালারিতে একটি আসনও যে ফাঁকা থাকবে না- তা নিশ্চিত করেই বলা যায়। আর প্রতিটা দর্শক যে বিরাট কোহলি, রোহিত শর্মাদের জন্য গলা ফাটাবেন, তাদের উদ্বুদ্ধ করবেন এটাও নিশ্চিত।

দর্শক সমর্থন নিয়ে চিন্তা না থাকলেও একটা দুঃশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছেন না ভারত কোচ রাহুল দ্রাবিড়। অসুস্থতার কারণে ওপেনার শুভমানের গিল খেলতে পারবেন কি না তা এখনও নিশ্চিত নয়।

ডেঙ্গুতে আক্রান্ত গিল। তারপরও শেষ সময় পর্যন্ত অপেক্ষার করার পক্ষে দ্রাবিড়। যদি গিলকে না পাওয়া যায় তাহলে রোহিত শর্মার সঙ্গে ইশান কিশান ইনিংসের গোড়াপত্তন করবেন।

একটা বিষয় খেয়াল রাখতেই হচ্ছে। অস্ট্রেলিয়া তাদের বিশ্বকাপ জয়ের অভ্যাসটা তৈরি করেছিল এই উপমহাদেশ থেকে। ১৯৮৭ সালের বিশ্বকাপের আয়োজক ছিল ভারত ও পাকিস্তান। ভারতে অনুষ্ঠিত ফাইনাল জয়ের মাঝ দিয়ে তারা প্রথম শিরোপা জয় করেছিল।

সেই ঘটনার পুনরাবৃত্তিতে কোনো চেষ্টার যে ত্রুটি রাখবে না জানিয়ে দিয়েছেন সাবেক অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। সে সঙ্গে গিলের অনুপস্থিতি ম্যাচে প্রভাব ফেলবে বলেও মনে করছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category