শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

আজ ভারতের মুখোমুখি যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান

  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২১০ Time View

বিশ্বকাপে আজ একমাত্র ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত এবং যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান। উভয় দলের দ্বিতীয় ম্যাচ আজ। প্রথম ম্যাচে দুই দলের অভিজ্ঞতা সম্পূর্ণ বিপরীত। অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত বিশ্বকাপের মিশন শুরু করেছে। অন্যদিকে আফগানিস্তান বাংলাদেশের কাছে নাস্তানাবুদ হয়েছে। ফলে ভিন্ন ভিন্ন স্মৃতি নিয়ে আজ তারা মাঠে নামছে। দিল্লিতে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় জয় পেলেও ম্যাচে কিছু দুঃসহ স্মৃতি ভারতের সঙ্গী হয়েছে। মাত্র ২ রানের মধ্যে ৩ উইকেট হারানোর ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়েছিল দলটি। সেখান থেকে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের দূর্দান্ত ব্যাটিং ভারতকে উদ্ধার করেছিল। ওপেনিংয়ে এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে শুভমানের গিলের অনুপস্থিতি প্রকট হয়ে দেখা দিয়েছিল। অসুস্থতার কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি গিল। আজকের ম্যাচেও তার খেলার কোনো সম্ভাবনা নেই। ফলে তাকে বাদ দিয়েই মাঠে নামতে হচ্ছে। সম্ভবত প্রথম ম্যাচের দলটা অপরিবতির্ত থাকবে এ ম্যাচে।

জ্বরের কারণে দলে নেই শুভমান গিল। হাসপাতাল থেকে সোমবার ছাড়া পেয়েছেন তিনি। ফলে আজকের ম্যাচে তো নয়, পাকিস্তানের বিপক্ষেও তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে। আবার কেউ কেউ মনে করছেন এবারের বিশ্বকাপে হয়তো তার খেলা হবে না।

অপেক্ষাকৃত দুর্বল দল আফগানিস্তানের বিপক্ষে এর আগে মাত্র একবারই খেলেছে ভারত। ২০১৯ সালের সেই ম্যাচে স্বাভাবিকভাবেই জয় পেয়েছিল ভারত। হ্যাটট্রিক করেছিলেন মোহাম্মদ শামি। বিশ্বকাপে দ্বিতীয় ভারতীয় হিসেবে এ কৃতিত্ব দেখিয়েছিলেন শামি। তার আগে প্রথম ভারতীয় হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করেন চেতন শর্মা।ভারত প্রথম ম্যাচে যেভাবে খেলেছে তাতে ব্যাটিং নিয়ে তাদের দুঃশ্চিন্তার খুব একটা কারণ নেই। কোহলি, লোকেশ রাহুল রান পেয়েছেন। এবার রোহিত শর্মার পালা। আজকের ম্যাচে ব্যাটিং ভালো হলে ব্যাটিং নিয়ে যে দুঃশ্চিন্তা তার দূর হয়ে যাবে। অন্যদিকে বোলিং নিয়ে ভারত অনেকটা নির্ভার। এতটাই নির্ভার যে মোহাম্মদ শামির মতো বোলারকে রিজার্জ বেঞ্চে বসে থাকতে হচ্ছে।শুরুটা ভালো করতে পারেননি আফগানিস্তান। ব্যাটিং বোলিং উভয় বিভাগে ছন্নছাড়া অবস্থা ছিল তাদের। এবার ঘুরে দাঁড়ানোর পালা। আজকের ম্যাচে ঘুরে দাঁড়াতে না পারলে আফগানিস্তানের সামনের পথটা বড্ড কঠিন হয়ে পড়বে। ভারত শক্তিশালী দল। তবে ক্রিকেট বলে কথা। যে কোনো দিন যে কোনো দলের হতেই পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category