সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

আজ ভারতের নাগরিকত্ব পেলেন অক্ষয়

  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৮১ Time View

বলিউড তারকা অক্ষয় কুমার এতদিন ভারতের নাগরিক ছিলেন না। এবার সে দেশের ৭৭তম স্বাধীনতা দিবসে ভারতীয় নাগরিকত্ব পেলেন এ খ্যাতিমান নায়ক। আজ (১৫ আগস্ট) টুইটে এমন সুখবর ভাগ করে নিলেন অভিনেতা।

অক্ষয়কে কানাডা থেকে দেওয়া হয়েছিল ‘সাম্মানিক নাগরিকত্ব’। কিন্তু ভারতীয় আইন অনুযায়ী একজন মানুষ দুই দেশের নাগরিকত্ব রাখতে পারেন না। সে ক্ষেত্রে শোনা যায়, অনেক অভিনেতাই বিদেশি নাগরিকত্ব ছাড়তে চান না। কিন্তু স্বাধীনতা দিবসে কানাডার নাগরিকত্ব ছেড়ে ভারতীয় নাগরিকত্ব পেলেন নায়ক।

২০১৯ সালে অভিনেতা জনসমক্ষে কথা দিয়েছিলেন যে খুব শিগগিরই তিনি বিদেশি নাগরিকত্ব বর্জন করে দেশের নাগরিকত্বের জন্য আবেদন করবেন। তিনি আবেদন করেও ছিলেন তাই। কিন্তু তারপর করোনা পরিস্থিতি তৈরি হয়। পুরো ভারতে লকডাউন ঘোষণা করা হয়েছিল। ফলে তার নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া অনেকটাই পিছিয়ে যায়। অবশেষে অক্ষয় চার বছর পর পেলেন ভারতীয় নাগরিকত্ব। এতে ভীষণ খুশি অক্ষয় কুমার।অক্ষয়সহ একাধিক তারকার বিদেশি নাগরিকত্ব আছে। সেই তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, ক্যাটরিনা কইফসহ আরও অনেকেই।

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয়ের নতুন সিনেমা ‘ওএমজি-২’। সিনেমাটিকে কেন্দ্র করে মুক্তির আগে বিস্তর বিতর্কও হয়েছিল। যদিও এটিপ্রেক্ষাগৃহে আসার পর দর্শকের প্রতিক্রিয়া অনেকটাই ভালো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category