বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

আজ বায়ুদূষণের শীর্ষে জোহানেসবার্গ, ঢাকা অষ্টম

  • Update Time : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৮৮ Time View

বায়ুদূষণের শীর্ষে আজ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। তবে দূষণের তালিকায় ৮ নম্বরে রয়েছে রাজধানী ঢাকার নাম। বুধবার (২১ জুন) সকাল ৮টা ৫২ মিনিটে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা জোহানেসবার্গের দূষণ স্কোর হচ্ছে ১৮১ অর্থাৎ সেখানকার বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ। শহরটির স্কোর হচ্ছে ১৬২ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরের স্কোর ১৪৯ অর্থাৎ সেখানকার বায়ু সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। বিশেষ করে যাদের অ্যাজমা, ফুসফুসজনিত সমস্যা আছে তাদের জন্য।

অষ্টম অবস্থানে থাকা রাজধানী ঢাকার বায়ুর মানের স্কোর ১১৭ অর্থাৎ এখানকার বায়ুর মানও সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category