শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

আগামী ৩০ এপ্রিল ‘হত্যা’ করা হবে সালমান খানকে?

  • Update Time : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ৩২২ Time View

বলিউইড ভাইজান সালমান খানকে বেশ কয়েকবার খুনের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। দফায় দফায় হুমকি পেয়ে নিরাপত্তা জোরদার করেছেন নিজের। কিনেছেন বুলেটপ্রুফ গাড়িও।

এরমাঝে নতুন করে আবার পেয়েছেন খুনের হুমকি। দিন তারিখ সব জানিয়েও দিয়েছে সন্ত্রাসীরা।

 সোমবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে একটি ফোন কল আসে। এ সময় হুমকি দিয়ে এক ব্যক্তি বলেন, আগামী ৩০ এপ্রিল সালমান খানকে হত্যা করা হবে। খবর কিওময়।
 
ইতোমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে মুম্বাই পুলিশ। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশ কন্ট্রোল রুমে কল করেছিলো তার নাম রকি ভাই। কলটি যোধপুর থেকে এসেছিল।
সর্বশেষ ১৯ মার্চ সালমান খানের ম্যানেজার জোর্ডি প্যাটেলের ই-মেইলে পাঠানো বার্তায় তাকে হত্যার হুমকি দেয়া হয়। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই বেশ কয়েকবার সালমানকে খুনের হুমকি দিয়েছে। আর এই হুমকি পাওয়ার পর সালমানের নিরাপত্তা নিয়ে চিন্তিত তার পরিবার। এজন্য এই অভিনেতার নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে।
 
১৯৯৮ সালে যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে সালমান খানের বিরুদ্ধে। ভারতের বিষ্ণোই সম্প্রদায় এই হরিণকে ভক্তি করে। জানা গেছে, এই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকে তাকে শত্রু মনে করেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, কারণ তিনিও বিষ্ণোই সম্প্রদায়ের একজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category