বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

আকস্মিক সৌদি সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

  • Update Time : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৭৩ Time View

মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা, নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করবে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক বৈঠকে এই অঙ্গীকার ব্যক্ত করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা করেন তারা। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যমগুলো বলছে, সম্পর্কের উন্নতির জন্যই সৌদি সফর করছেন ব্লিঙ্কেন।

মঙ্গলবার (৬ জুন) আকস্মিক সৌদি আরব সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। রিয়াদ তেলের উৎপাদন কমানোর ঘোষণা দেয়ার পরপরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই সফর বেশ আলোচনার জন্ম দিয়েছে।
 
এদিন রাতেই সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন অ্যান্টনি ব্লিঙ্কেন। নিজেদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আলোচনা করেন তারা।
একইসঙ্গে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা, নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করবে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র বলে অঙ্গীকার ব্যক্ত করেন এই দুই নেতা।
 
তিনদিনের এই সফরে সৌদি আরবের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ব্লিঙ্কেন। এর আগে গত মাসেই দেশটি সফর করেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
 
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সৌদি আরব সফরের সম্ভাব্য কারণ নিয়ে প্রতিবেদন করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমগুলো। তারা বলছে, কয়েকটি উদ্দেশ্য সামনে রেখেই সৌদিতে অবস্থান করছেন ব্লিঙ্কেন। এরমধ্যে একটি হচ্ছে মধ্যপ্রাচ্যে চীনের প্রভাব খর্ব করা।
 
সম্প্রতি বিভিন্ন ইস্যুতে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তার করছে চীন। অন্যদিকে উৎপাদন কমানোর ঘোষণার পর তেলের বাজার যেনো অস্থিতিশীল না হয়ে সেই দিকটিও গুরুত্ব পাচ্ছে এই সফরে।
 
সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে রিয়াদের। অন্যদিকে ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে সৌদি আরব। মঙ্গলবার (৬ জুন) রিয়াদে পুনরায় দূতাবাস চালু করেছে তেহরান। আর এদিনই সৌদি সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category