রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

আওয়ামী লীগ সবসময় ইসলামের খেদমত করে: প্রধানমন্ত্রী

  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১০০ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সবসময় ইসলামের খেদমত করে।

তিনি, বঙ্গবন্ধু ইসলামের খেদমতে অনেক অবদান রেখে গেছেন। আওয়ামী লীগও ইসলামের খেদমত করে চলেছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে ইসলামের জন্য কাজ করেছে।

সোমবার (১৬ জানুয়ারি) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ধর্মের দোহাই দিয়ে কেউ যাতে কাউকে বিপথগামী করতে না পারে সেদিকে সবাইকে নজর রাখতে হবে। সেজন্য মসজিদের বয়ানে খাদ্যে ভেজাল, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরতে হবে।

শেখ হাসিনা বলেন, এ দেশে প্রতিটি মানুষ যেন নিরাপদে তাদের ধর্ম পালন করতে পারে, এটাই ইসলামের শিক্ষা। সরকারও এ বিষয়ে সচেতন রয়েছে।

উল্লেখ্য, সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের প্রকল্প চলমান। এরমধ্যে ১০০টি মসজিদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category