শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

আওয়ামী লীগ সমর্থকদের ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার অনুরোধ শুভেন্দুর

  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৩ Time View

আওয়ামী লীগের নেতাকর্মীদের ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে কলকাতায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

শুভেন্দু বলেন, ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে একজন নাগরিক হিসেবে অনুরোধ জানাবো, আওয়ামী লীগের যেসব সমর্থক পশ্চিমবঙ্গে এসেছেন, তাদের যাতে জেলে রাখা না হয়। তাদের শরণার্থী হিসেবে রাখা হয় এমনই অনুরোধ করবো।পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করে বলেন, বিজেপিশাসিত রাজ্যগুলোতে কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে অ-বিজেপিশাসিত রাজ্যগুলোতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে। একজন ৮৫ বছরের বৃদ্ধাকে দুই মাসের জেল দিয়েছেন রায়গঞ্জ মহাকুমা আদালত। তার অপরাধ- সীমান্তের যেখানে বেড়া নেই সেখান থেকে সপরিবারে ভারতে প্রবেশ করেছিলেন। তাকে পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেফতার করেছে। সেই নারীকে ভারতীয় আইন অনুযায়ী দুই বছরের সাজা হওয়ার কথা। কিন্তু জজ সাহেব তার বয়স দেখে দুই মাসের সাজা দেন।শুভেন্দু আরও বলেন, কালিয়াগঞ্জে ছয়জন, রানাঘাটে ৫১ জন, হাসখালী, বগুলাসহ খড়দহ থেকে গোপালগঞ্জ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের ছয়জনকে গ্রেফতার করেছে খরদহ থানার পুলিশ।

এরপরই বিজেপি নেতা বলেন, রাজনৈতিক কারণ হিসেবে আওয়ামী লীগের যারা পরিচিত লোক, তাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category