শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের দৌড়ে আছেন যারা

  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ৯২ Time View

এবার বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের তালিকা প্রকাশ করলো আইসিসি। ২০২৩ সালের বর্ষসেরা (পুরুষ) পুরস্কারে মনোনয়ন পেয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও উসমান খাজা এবং ইংল্যান্ডের জো রুট।

২০১৬ সালে বর্ষসেরা পুরস্কার জিতেছিলেন অশ্বিন। রুট জিতেছিলেন ২০২১ সালে। দুজনই দ্বিতীয়বার বর্ষসেরা হওয়ার দৌড়ে। উসমান খাজা আগেরবারও বর্ষসেরার মনোনয়নে ছিলেন। তবে জিততে পারেননি।

২০২৩ সালে টেস্টে দারুণ সময় কেটেছে অশ্বিনের। ৭ টেস্টে ৪১ উইকেট শিকার করেছেন এই অফস্পিনার। তিনি টেস্ট বোলারদের র্যাংকিংয়ে আছেন এক নম্বরে।

ট্রাভিস হেড বছরে ১২ টেস্ট খেলে করেছেন ৯১৯ রান। অসি এই ওপেনার জিতেছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা এবং অ্যাশেজ।তার স্বদেশি উসমান খাজা ১৩ টেস্টে করেছেন ১২১০ রান। তিনি টানা দ্বিতীয় বছর বর্ষসেরা পুরস্কারের মনোনয়ন পেয়েছেন।ইংল্যান্ডের ব্যাটিং স্তম্ভ জো রুটেরও বছরটা ভালো কেটেছে। ৮ টেস্টে করেছেন ৭৮৭ রান। বল হাতে নিয়েছেন ৮টি উইকেটও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category