মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
Title :
শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ: ভারপ্রাপ্ত স্পিকার গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই

আইসিসির বর্ষসেরা ওয়ানডে চার ক্রিকেটারের তিনজনই ভারতীয়

  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৭৯ Time View

২০২৩ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে আইসিসি। এতে চারজন ক্রিকেটার জায়গা পেয়েছেন, যার মধ্যে তিনজনই ভারতীয়।

বর্ষসেরার দৌড়ে থাকা তিন ভারতীয় হলেন-বিরাট কোহলি, শুভমান গিল এবং মোহাম্মদ শামি। চমক জাগানো ব্যাপার হলো, বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটার জায়গা পাননি এই তালিকায়। ভারতের তিনজনের সঙ্গে আছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।

ভারতীয় ওপেনার শুভমান গিল গত বছর ২৯ ম্যাচে ১৫৮৪ রান করেছেন। ২০২৩ সালে তিনিই ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। ঘরের মাঠে বিশ্বকাপেও তার ব্যাট থেকে ৪৪.২৫ গড়ে আসে ৩৫৪ রান।

অন্যদিকে বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন কোহলি। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের (৭৬৫) রেকর্ড গড়ে টুর্নামেন্টসেরা হন তিনি। সব মিলিয়ে বছরজুড়ে ২৭ ওয়ানডেতে ১৩৭৭ রান আসে কোহলির ব্যাট থেকে।

অপর ভারতীয় মোহাম্মদ শামিরও দুর্দান্ত বিশ্বকাপ কেটেছে। নেন টুর্নামেন্টে সর্বোচ্চ ২৪ উইকেট। সবমিলিয়ে বছরে ১৯ ওয়ানডে খেলে ৪৩ উইকেট পান ডানহাতি এই পেসার।

তিন ভারতীয়ের বাইরে বর্ষসেরায় মনোনয়ন পাওয়া ড্যারিল মিচেল ২৬ ম্যাচে করেন ১২০৪ রান। এর মধ্যে বিশ্বকাপে করেন ৫৫২ রান।এদিকে বর্ষসেরা নারী ওয়ানডে ক্রিকেটারের দৌড়ে মনোনয়ন পেয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলেই গার্ডনার, শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, ইংল্যান্ডের স্কিভার-ব্রান্ট ও নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category