শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

আইপিএলে বিনিয়োগ করতে চায় সৌদি আরব

  • Update Time : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৯১ Time View

কাতার বিশ্বকাপের পর থেকে ক্রীড়াক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ করছে সৌদি আরব। দেশটি নিজেদের ঘরোয়া ফুটবল লিগে ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, করিম বেনজেমাদের মতো ফুটবলারদের নিয়ে এসেছে। এবার ক্রিকেটেও বিনিয়োগ করতে আগ্রহী হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিশাল অংকের বিনিয়োগ করতে চায় তারা। খবর ব্লুমবার্গের।

ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চায় সৌদি আরব, বাংলাদেশি টাকায় অংকটা ৫৫ হাজার ৩৪২ কোটি। পরিকল্পনা অনুযায়ী আইপিএলকে তারা ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগের ধাঁচে কয়েকটি দেশে ছড়িয়ে দিতে চায়।

জানা গেছে, আইপিএলের একাধিক মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেছেন সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উপদেষ্টারা। আইপিএলকে ৩০ বিলিয়ন মার্কিন ডলারের হোল্ডিং কোম্পানিতে পরিণত করার প্রস্তাব দিয়েছেন তারা। সেখানেই সৌদি আরবের পাঁচ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের শেয়ার থাকবে।

বিষয়টি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। লোকসভা নির্বাচনের পরে তা নিয়ে আলোচনা করা হতে পারে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রসঙ্গত, ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলেও বিনিয়োগ করেছে সৌদি আরব। ৩০০ মিলিয়ন ইউরোতে সৌদি রাজপরিবারের অধীন ‘রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল’ নিউক্যাসল ইউনাইটেড কিনে নিয়েছে তারা। ক্লাবের ৮০ শতাংশ মালিকানা সৌদি আরবের। ১০ শতাংশ ব্রিটিশ নারী ব্যবসায়ী অ্যামান্ডা স্টেভলির। আর বাকি ১০ শতাংশ বিলিয়নিয়ার বিজনেস গ্রুপ রুবেন ব্রাদার্সের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category